ছুটির গেড়োঁয় ৯দিনের মধ্যে মাত্র ৩দিন খোলা ব্যাঙ্ক, ফের হয়রানি গ্রাহকদের
ছুটির গেড়োঁয় ৯দিনের মধ্যে মাত্র ৩দিন খোলা ব্যাঙ্ক, ফের হয়রানি গ্রাহকদের
ফের ভোগান্তি ব্যাঙ্ক গ্রাহকদের। শনিবার ২৭ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে মাত্র ২দিন খোলা থাকবে ব্যাঙ্ক। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি দু’টি ব্যাঙ্কই বন্ধ থাকবে। যার ফলে ফের হয়রানির মুখে পড়তে হবে গ্রাহকদের। এর আগেই টানা তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটে নাজেহাল হতে হয়েছিল সাধারণ মানুষকে।

আরবিআইয়ের ওয়েবসাইট থেকে ব্যাঙ্কের ছুটির বিষয়ে বিশদে যেটা জানা গিয়েছে তা হল, ২৭ মার্চ চতুর্থ শনিবার বলে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর ২৮ মার্চ রবিবার এবং ২৯ মার্চ হোলির জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। হোলির পর ব্যাঙ্ক শুধুমাত্র খোলা থাকবে ৩০ ও ৩১ মার্চ। এরপর ফের ১ এপ্রিল অ্যাকাউন্ট ক্লোজিং-এর দিন ৷ ফলে সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকে প্রতিবছরই। এরপর ফের ব্যাঙ্ক বন্ধ থাকবে ২ এপ্রিল গুডফ্রাইডে উপলক্ষ্যে। আর ৪ এপ্রিল রবিবার। তবে ৩ এপ্রিল গ্রাহকদের জন্য ব্যাঙ্ক খোলা থাকবে বলে জানা গিয়েছে।
ব্যাঙ্কের সূত্র থেকে জানা গিয়েছে যে সাধারণ গ্রাহক যাতে স্বাভাবিক পরিষেবা পান এবং যাতে কোনও সমস্যা না হয় তার জন্য ব্যাঙ্কগুলি পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছে। তবে গ্রাহক ব্যাঙ্কে এসে এইসময় টাকা/ চেক জমা দেওয়ার কাজ করতে পারবেন না, তবে এখন অধিকাংশ মানুষই অনলাইনে লেনদেন সারেন তাই সেক্ষেত্রে কোনও সমস্যা দেখা দেবে না। ব্যাঙ্কের ছুটি থাকলে এটিএম ও ইন্টারনেট পরিষেবা ব্যাহত হবে না বলেই জানা গিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications