বাড়ছে করোনার চোখরাঙানি, ফের আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচলে বাড়ল নিষেধাজ্ঞা
বাড়ছে করোনার চোখরাঙানি, ফের আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচলে বাড়ল নিষেধাজ্ঞা
ফের দেশে চোখ রাঙাতে শুরু করেছে একাধিক নতুন করোনা স্ট্রেন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এদিকে দেশের একাধিক বড় শহরে করোনার বাড়বাড়ন্তের কারণে বিদেশ ফেরত যাত্রীদেরই মূলত কাঠগড়ায় তোলা হচ্ছে। আর এখানেই বেড়ি পড়াতে চেয়েছে সরকার। ইতিমধ্যেই সমস্ত যাত্রীবাহী বিমান চলাচলের জন্য নতুন করে জারি হয়েছে একগুচ্ছ কোভিড বিধি। এমতাবস্থায় এবার ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল বাণিজ্যিক বিমান চলাচলে (International Commercial Flights Services) নিষেধাজ্ঞা।

কী বলছে কেন্দ্র
সূত্রের খবর, এদিন ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের (Director General of Civil Aviation) তরফে এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যদিকে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট কয়েকটি রুটে বিমান চলাচলে ছাড় দেওয়া হয়েছে। এমনকী নিষেধাজ্ঞার প্রভাব পড়বে না কার্গো বিমানের ক্ষেত্রে। একথাও স্পষ্ট করে জানানো হয়েছে মন্ত্রকের তরফে।

বাড়ছে চিন্তা
প্রসঙ্গত উল্লেখ্য, করোনার বাড়বাড়ন্তের জেরে ২০২০ সালের ২৩ মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ ছিল। গত বছরের মে মাস থেকে 'বন্দে ভারত মিশন'-র অধীনে এবং জুলাই মাস থেকে নির্দিষ্ট দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক এয়ার বাবলের মাধ্যমে বিমান চলাচল করছিল। বর্তমানে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও পুরোমাত্রায় কাটেনি উদ্বেগ। এমনকী জারি রয়েছে একাধিক নিষেধাজ্ঞা। এমতাবস্থায় এবার বাণিজ্যিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ায় ফের বাড়ছে চিন্তা।

কী বলা হয়েছে বিবৃতিতে
এমতাবস্থায় সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ-র তরফে স্পষ্ট ভাষাতেই জানানো হয়েছে, "ভারত থেকে ও ভারতমুখী আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩০ নভেম্বর অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে"। অন্যদিকে বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ বেশ কিছুটা স্তিমিত হয়েছে গোটা দেশেই। তবে দ্বিতীয় ঢেউ পুরোপুরি এখনও শেষ হয়নি বলেই জানাচ্ছেন বিশেজ্ঞরা। সেই সঙ্গে নিত্যনতুন স্ট্রেনের চোখরাঙানির মাঝে আর কোও রিস্ক নিতে চাইছে না কেন্দ্র। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications