MP Leader's 400-Car Convoy: বিজেপি ছেড়ে ঘর ওয়াপসি বৈজনাথের, ভাইরাল চারশো গাড়ির কনভয়

MP Leader's Convoy: মধ্যপ্রদেশে দেখা গেল অভিনব দৃশ্য। বিজেপি ছেড়ে এক নেতা কংগ্রেসে ঘর ওয়াপসি করতে গেলেন চারশো গাড়ির কনভয় নিয়ে, সাইরেন বাজিয়ে। তাও একটু-আধটু দূরত্ব নয়।

শিবপুরী থেকে ভোপালের দূরত্ব ৩০০ কিলোমিটার। দলত্যাগের জন্য এই বিশাল কনভয় দেখে অবাক বহু মানুষ। তাঁদের তুলে রাখা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।

বৈজনাথ সিং

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে কংগ্রেসের বিধায়করা বিজেপিতে গিয়ে ফেলে দিয়েছিলেন কমল নাথের সরকার। সেই বিদ্রোহীদের মধ্যেই ছিলেন বৈজনাথ। তিনিই এবার প্রত্যাবর্তন করলেন কংগ্রেসে। কমল নাথের উপস্থিতিতেই। জ্যোতিরাদিত্য এখন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর অনুগামীই সদলবদলে কংগ্রেসে ফিরে ধাক্কা দিলেন বিজেপিকে।

সূত্রের খবর, মধ্যপ্রদেশে বিজেপির টিকিট-প্রত্যাশী ছিলেন বৈজনাথ। কিন্তু তিনি বুঝে গিয়েছেন বিধানসভা নির্বাচনের টিকিট পাবেন না। তারপরই কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত। নিজের শক্তি প্রদর্শন করতেই অনুগামীদের নিয়ে চারশোটি গাড়ি নিয়ে তাঁর ভোপাল-যাত্রা। যে দৃশ্য দেখে অনেকেই হিন্দি সিনেমার মিল পাচ্ছেন।

বৈজনাথ সিং

বৈজনাথের সঙ্গে বিজেপির জেলাস্তরের ১৫ জন নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের স্বাগত জানান কমল নাথ, দিগ্বিজয় সিংরা। যে চারশোটি গাড়ির কনভয় নিয়ে বৈজনাথ ভোপালে যান তার বেশিরভাগই ছিল এসইউভি। সাইরেনের তীব্রতা, হর্ন শুনে জোরে ছুটে চলা গাড়ির মিছিল দেখতে রাস্তার ধারে মানুষ দাঁড়িয়েও যান।

জরুরি পরিষেবায় নিয়োজিত গাড়িগুলি রাস্তায় সাইরেন বাজাতে পারে। কিন্তু একজন নেতা সাইরেন বাজিয়ে দলবদল করতে চলেছেন, এমন দৃশ্য দেখা যায় না। বিজেপি এর জন্য কংগ্রেসের সামন্ততান্ত্রিক মানসিকতাকে নিশানা করেছে।

বৈজনাথ সিং

বিজেপির মুখপাত্র হিতেশ বাজপেয়ী বলেন, নরেন্দ্র মোদী রাস্তায় এ ধরনের ভিআইপি কালচার তুলে দিয়েছেন। কিন্তু কংগ্রেসের সামন্ততান্ত্রিক মানসিকতার জন্য তাদের নেতারা হুটার বাজাচ্ছেন! এই ঘটনার তীব্র নিন্দা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+