আগামীকাল ভারত বনধ, জানেন কোন কারণে কারা ডেকেছে এই ধর্মঘট, জেনে নিন বিস্তারিত
আগামীকাল গোটা দেশে বনধের ডাক দিয়েছে সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতি। তপশিলি জাতি উপজাতি সংরক্ষণ ইস্যুতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রতিবাদে প্রতিবাদ এই বনধের ডাক দিয়েছেন তাঁরা। এই বনধকে সমর্থন জানিয়েছেন রাজস্থানের তপশিলি জাতি ও উপজাতিরা।
বনধকে কেন্দ্র করে অশান্তি ছড়াতে পারে এই আশঙ্কায় রাজস্থানে প্রায় সব জেলাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনও রকম অশান্তি যাতে না ঘটে তার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব জেলার শাসক এবং পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে। ভারত বনধকে কেন্দ্র করে যাতে গোটা দেশে অশান্তির ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট তপশিলি জাতি উপজাতির সংরক্ষণের মধ্যে সাব ক্যাটাগোরির তৈরির অনুমোদন দিয়েছিল। কাদের সবচেয়ে বেশি চাকরির প্রয়োজন সেটা খতিয়ে দেখে এই সাব ক্যাটাগোরির নির্দেশ দেওয়া হয়েছে। তারই প্রতিবাদেএই বনধের ডাক বলে জানা গিয়েছে।
একদিকে গোটা দেশে আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে চরম উত্তেজনা চলছে। গোটা দেশের চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছেন। তাঁরা কর্মবিরতি জারি রেখেছেন। তার সঙ্গে চলছে মিটিং মিছিল। স্বাস্থ্যমন্ত্রকের সামনে ওপিডি খুলে চিকিৎসা করছেন চিকিৎসকরা। গোটা দেশে চিকিৎসা পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।
এদিকে মঙ্গলবারই সুপ্রিম কোর্ট এই নিয়ে একের পর এক কড়া নির্দেশ দিয়েছে। গোটা দেশে সব সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে চিকিৎসকদের সুরক্ষায় জয়েন্ট টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications