বাবরি মসজিদ মামলায় 'ডিফেন্স কাউন্সিল' নিয়ে সিবিআই কোর্ট কোন বার্তা দিল

সিবিআইয়ের বিশেষ আদালতে চলছে বাবরি মসজিদ মামলার শুনানি। সেই মামলায় 'ডিফেন্স কাউন্সিল' এর পদক্ষেপ নিয়ে রীতিমতো বিরক্ত আদালত। মামলার রায় যাতে দেরিতে আসে , তার জন্য 'ডিফেন্স' মামলাকে বারবার দীর্ঘায়িত করার চেষ্টা করছে বলে এদিন সিবিআইয়ের বিশেষ আদালত জানিয়েছে।

বাবরি মসজিদ মামলায় ডিফেন্স কাউন্সিল নিয়ে সিবিআই কোর্ট কোন বার্তা দিল

পর পর ২ বার 'ডিফেন্স কাউন্সিল' কে সময় দিলেও কাউন্সিল তার জবাব তথা তর্ক নির্দিষ্ট সময়ের মধ্যে পেশ করেনি । আর তা নিয়েই ক্ষুব্ধ সিবিআইয়ের বিশেষ আদালত। এরপরই মামলায় 'ডিফেন্স কাউন্সিল' তাদের ৩১ অগাস্ট পর্যন্ত সময় দেওয়ার আবেদন জানায়। এর আগে , আদালত তাদের ২১ ও ২৪ অগাস্ট পর্যন্ত সময় দেয়। তারপরও ৩১ অগাস্ট পর্যন্ত সময় চাওয়াতে সিবিআইয়ের আদালত ব্যাপক ক্ষুব্ধ হয়ে যায়।

এদিকে, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়েছে এই মামলা শেষ করার। অন্যদিকে, মামলা নিয়ে দুই পক্ষের একাধিক নথি রয়েছে আদালতের সামনে। যা সবিস্তারে পড়ার পরই আদালত সিদ্ধান্ত নিতে পারবে। পাশপাাশি, মসজিদ পক্ষ নিজেদের তর্ক দেরিতে পেশ করছে। উল্লেখ্য, এই মামলায় কল্যাণ সিং, মুরলিমনোহর যোশী, লালকৃষ্ণ আদবানি, বিনয় কাটিয়ার সহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ১৯৯২ সালের এই ঘটনা সম্পর্কিত এই মামলা দ্রুত নিষ্পত্তি করতে চাইছে সিবিআই আদালত। সেক্ষেত্রে 'ডিফেন্স কাউন্সিল' কে নিয়ে রীতিমতো ক্ষোভ বেড়েছে সিবিআইয়ের বিশেষ আদালতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+