শাহীনবাগে যাবেন, জানালেন বাবা রামদেব নিজে!

এবার শাহীনবাগে সিএএ বিরোধীদের মাঝে যেতে চলেছেন বাবা রামদেব। আজ সাংবাদিকদের এই কথা বলেন বাবা রামদেব। এর আগে কেন্দ্রকে সিএএ নিয়ে সমর্থন করে বেশ কয়েকবার বিরোধীদের তোপ দেগেছিলেন রামদেব। তবে এবার তিনি নিজে সিএএ বিরোধীদের মাঝে যেতে চলেছেন। শনিবার তিনি শাহীনবাগ যাবেন বলে জানান।

শাহীনবাগে গিয়ে কী বলবেন রামদেব?

শাহীনবাগে গিয়ে কী বলবেন রামদেব?

এর আগে শাহীনবাগে গিয়েছেন অভিনেতা সুশান্ত সিং, ভীম আর্মি প্রধান তন্দ্রশেখর আজাদরা। তারা সকলেই সেখানে গিয়ে কেন্দ্রের সিএএ-র বিরোধিতায় সুর চড়িয়েছেন। তবে দেখার বিষয়ে সিএএ-কে সমর্থন করা বাবা রামদেব সেখানে গিয়ে কী বলবেন আন্দোলনকারীদের।

এক মাসেরও বেশি সময় ধরে চলছে শাহীনবাগে সিএএ বিরোধিতা

এক মাসেরও বেশি সময় ধরে চলছে শাহীনবাগে সিএএ বিরোধিতা

এক মাসেরও বেশি সময় ধরে চলছে শাহীনবাগে এই সিএএ বিরোধী অবস্থান। শাহীনবাগের অবস্থানকারীদের মঞ্চের দিকে যেতেই চোখে পড়ে ৪০ ফিট লম্বা ভারতের একটি মানচিত্র। তার উপরে একটি স্লোগান লেখা, 'আমরা ভারতবাসীরা সিএএ, এনআরসি ও এনপিআর মানি না!' শুধু তাই নয়, প্রতিদিন বহু হকারদের সেখানে ভারতীয় পতাকা বিক্রি করতে দেখা যায়।

প্রধানমন্ত্রীকে আমন্তরণ জানান শাহীনবাগের বিক্ষোভকারীরা

প্রধানমন্ত্রীকে আমন্তরণ জানান শাহীনবাগের বিক্ষোভকারীরা

এর আগে শাহীনবাগের বেশ কয়েকজন সিএএ বিরোধী অবস্থানকারী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। চিঠিতে তাঁরা প্রধানমন্ত্রীকে শাহীনবাগে এসে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন। পাশাপাশি সিএএ ও এনআরসি নিয়ে তাঁদের উদ্বেগের বিষয় নিয়েও প্রধানমন্ত্রীকে আলোচনা করার আহ্বান জানালেন তাঁরা।

কেন্দ্রকে রামদেবের পরামর্শ

কেন্দ্রকে রামদেবের পরামর্শ

এদিকে আজ বাবা রামদেব কেন্দ্রকে পরামর্শ দিয়ে বলেন, 'দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্বের সমস্যার দিকে নজর দিক সরকার। এর আগে বিরোধীরা অভিযোগ করে আসছিল যে এই সমস্যাগুলি ঢাকার জন্যই কেন্দ্রীয় সরকার এনআরসি-সিএএ ইস্যু সামনে নিয়ে এসেছে। এর ফলে মানুষের নজর আসল সমস্যা থেকে ঘুরে যাবে, এটাই বিজেপির উদ্দেশ্য। বারবারই বিরোধীদের এই তোপের মুখে পড়া কেন্দ্রকে তাই এই পরামর্শ দেন বাবা রামদেব।'

'সব বিষয় নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে'

'সব বিষয় নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে'

সাংবাদিকদের তিনি আরও বলেন, 'বেকারত্ব এবং অর্থনৈতিক সমস্যা, মুদ্রাস্ফীতির দিকে সরকারের অবশ্যই নজর দেওয়া উচিত। একটা সময় ছিল যখন দেশে কোটি কোটি টাকার দুর্নীতি হত, কিন্তু এখন তা হয় না। বিরোধীদের দেশের ভাল দিকটা দেখাতে হবে এবং সব বিষয় নিয়ে রাজনীতি করা আগে বন্ধ করতে হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+