অযোধ্যা রায় : কোন পাঁচটি মূল নির্দেশ দিল সুপ্রিম কোর্ট জেনে নিন একনজরে

অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। মামলার প্রত্যেকটি দিক বিচার করে প্রমাণের ভিত্তিতে শীর্ষ আদালত অযোধ্যার জমি রাম লালার বলে রায় দিয়েছে।

অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে। মামলার প্রত্যেকটি দিক বিচার করে প্রমাণের ভিত্তিতে শীর্ষ আদালত অযোধ্যার জমি রাম লালা বিরাজমানের বলে রায় দিয়েছে। এবং এই জমিতে আগামী দিনে রাম মন্দির গড়ে উঠতে চলেছে এমনটাই জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় নিঃসন্দেহ ইতিহাসিক। মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এদিন সমবেতভাবে একই সুরে অযোধ্যার রায় পেশ করেছে। এদিন কোন বিষয়গুলিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন মুখ্য বিচারপতি ও সর্বোচ্চ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ তা এক নজরে দেখে নেওয়া যাক।

প্রথম নির্দেশ

প্রথম নির্দেশ

রামলালার পক্ষে রায় গেলেও আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মামলার অন্যতম আবেদনকারী সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দিতে হবে। সেই জমি অযোধ্যার এলাকার মধ্যে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে কেন্দ্র অথবা রাজ্য সরকারকে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 দ্বিতীয় নির্দেশ

দ্বিতীয় নির্দেশ

সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী স্কিম তৈরি করতে বলা হয়েছে। নির্মোহী আখড়াও তার অংশীদার হবে। ট্রাস্ট তৈরি না হওয়া পর্যন্ত জমি প্রশাসনের পর্যবেক্ষণে থাকবে।

তৃতীয় নির্দেশ

তৃতীয় নির্দেশ

তিন মাসের মধ্যে রাম জন্মভূমি ট্রাস্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই ট্রাস্টের পর্যবেক্ষণ অযোধ্যা রাম মন্দির নির্মাণ হবে বলে সর্বোচ্চ আদালত জানিয়েছে।

চতুর্থ নির্দেশ

চতুর্থ নির্দেশ

কীভাবে ট্রাস্ট হবে তা খতিয়ে দেখে এবং নিশ্চিত করতে কেন্দ্রকে তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট।

পঞ্চম নির্দেশ

পঞ্চম নির্দেশ

সেই ট্রাস্টের হাতেই রাম মন্দিরের জমির সমস্ত দায়িত্বভার অর্পণ করা হবে বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+