অযোধ্যার রাম জন্মভূমিতে পাক গুপ্তচরদের 'অন্য কায়দায়' নাশকতার ছক! প্রকাশ্যে এল হামলার তারিখ

অযোধ্যার রাম জন্মভূমিতে পাক গুপ্তচর বিভাগের নাশকতার ছক! প্রকাশ্যে এল হামলার তারিখ

সামনের অগাস্ট ৫ তারিখে অযোধ্যার রাম জন্মভূমিতে ভূমি পুজো সম্পন্ন হবে। যার ওপর গড়ে উঠবে বিশাল রামমন্দিরের ইমারত। ঠিক একবছর আগে , ৫ অগাস্টেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয় মোদী সরকার। সেই ঘটনার বর্ষপূর্তির দিন অযোধ্যায় রামলাল শিলার পুজো সম্পন্ন হবে। এমন এক পরিস্থিতিতে অযোধ্যায় হামলার ছক কষে রয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।

 ভারতীয় গোন্দাদের হাতে কোন তথ্য

ভারতীয় গোন্দাদের হাতে কোন তথ্য

উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমিতে এক সন্ত্রাসবাদী হামলার ছক কষে রেখেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। এমন তথ্য দিল্লির হাতে এসেছে। জানা গিয়েছে, পাকিস্তানের কুখ্যাত ৫ জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে এই নাশকতার ছক পাকিস্তান করছে।

 কোন জঙ্গি সংগঠন থাকছে ?

কোন জঙ্গি সংগঠন থাকছে ?

জানা গিয়েছে, মূলত লস্কর ই তৈবা জইশ এ মহম্মদের মতো জঙ্গি সংগঠন এই ছকে সামিল। এছাড়াও ৩টি সংগঠন এর সঙ্গে যুক্ত থাকছে। এদিকে, গোয়েন্দা সূত্রের খবর পাকিস্তান চাইছে ছোট ছোট সন্ত্রাসবাদী শিবির আলাদা আলাদা করে একই দিনে এই আক্রমণ ঘটাতে।

কবে হবে হমলা?

কবে হবে হমলা?

জানা গিয়েছে, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিনটিতে পাখির চোখ করে রেখেছে পাকিস্তান। সেই দিন ভারতের অযোধ্যায় নাশকতার ছক কষছে পাক গুপ্তচরবাহিনী। গোটা পরিস্থিতি নিয়ে সতর্কতায় দিল্লি।

 কারা নাশকতার লক্ষ্যে?

কারা নাশকতার লক্ষ্যে?

গোয়েন্দাসূত্রের দাবি, মূলত ভিভিআইপিরা নজরে রয়েছেন জঙ্গিদের। রামমন্দির ঘিরে এই সন্ত্রাসবাদী হামলা যেন ভারতের অভ্যন্তরীণ হামলার রূপ নেয়, সেভাবেই জঙ্গিদের নির্দেশ দিচ্ছে পাকিস্তান। ইসলামাবাদ চাইছে রামমন্দির ঘিরে ভারতে অশান্তির আগুন ছড়াক। সাম্প্রদায়িত হামলার নাম নিয়ে সেখানে একের পর এক জঙ্গি হামলার চেষ্টা করছে ইসলামাবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+