অযোধ্যায় রাম মন্দির ট্রাস্টের প্রধান কে হবেন! মুখ খুললেন মহান্ত

নভেম্বরে অযোধ্যার রামমন্দির নিয়ে ঐতহাসিক রায়ের পর থেকে উত্তর প্রদেশের অযোধ্যায় এখন মন্দির নির্মাণ ঘিরে শুরু হয়েছে সাজো সাজো রব। রাম মন্দির নির্মাণ ঘিরে অযোধ্যায় রীতিমতো প্রস্তুতি তুঙ্গে।

নভেম্বরে অযোধ্যার রামমন্দির নিয়ে ঐতহাসিক রায়ের পর থেকে উত্তর প্রদেশের অযোধ্যায় এখন মন্দির নির্মাণ ঘিরে শুরু হয়েছে সাজো সাজো রব। রাম মন্দির নির্মাণ ঘিরে অযোধ্যায় রীতিমতো প্রস্তুতি তুঙ্গে। এমন এক পরিস্থিতিতে অযোধ্য়ায় রাম মন্দির ট্রাস্টের প্রধান কে হবেন, তা নিয়ে মুখ খুললেন মহান্ত।

অযোধ্যায় রাম মন্দির ট্রাস্টের প্রধান কে হবেন! মুখ খুললেন মহান্ত

অযোধ্যার পরমহংসজি মহারাজের আশ্রমের 'তপস্বী জি কি ছাউনি' র মহান্ত জানিয়েছেন, অযোধ্যার রাম মন্দির ট্রাস্টের প্রধান হওয়া উচিত আরএসএস প্রধানের। আর সংঘ পরিবারকে দেওয়া উচিত রাম মন্দির নির্মাণের দায়িত্ব।

মহান্ত দাবি করেন, রাষ্ট্র নির্মাণ হোক বা মন্দির নির্মাণ সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আরএসএস। অযোধ্যার তপস্বী জি কি ছাউনির মহান্ত বলেন, গ্রাম থেকে শহরে আরএসএস যা কাজ করছে তা অন্য কেউ করতে পারেনি। পাশাপাশি তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সকলেই সংঘ পরিবারের সদস্য।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে অযোধ্যায় রাম মন্দির তৈরির ক্ষেত্রে ট্রাস্ট গঠনের নির্দেশ দেয়। সেই মতোই ট্রাস্ট গঠন করে তৈরি হতে চলেছে নতুন রাম মন্দির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+