আর ৪০ মাসের অপেক্ষা, তারপরেই দেশবাসীর জন্য খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা, দাবি ট্রাস্টের

আর ৪০ মাসের অপেক্ষা, তারপরেই দেশবাসীর জন্য খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা, দাবি ট্রাস্টের

শুরু হয়ে গিয়েছে নির্মাণ। আর মাত্র ৪০ মাসের অপেক্ষা তার পরেই তৈরি হয়ে যাবে ভারতের বহু প্রতিক্ষিত অযোধ্যার রাম মন্দির। এমনই জানিয়েছেন ট্রাস্ট। অতোটাই মজবুত করে তৈরি করা হচ্ছে রাম মন্দির যে ১০০০ বছর পর্যন্ত তা অক্ষত থাকবে। বড় ভূমিকম্পেও তেমন ক্ষতি হবে না মন্দিরের।

অযোধ্যার রাম মন্দির নির্মাণ

অযোধ্যার রাম মন্দির নির্মাণ

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় মেনেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজোর সূচণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ অগাস্ট ভূমি পুজোর মধ্য দিয়ে রাম মন্দির নির্মাণের সূচনা হয়। মন্দির নির্মাণের যাবতীয় কাজ করবে রাম জন্মভূিম তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তৈরি হয়েছে এই ট্রাস্ট।

৪০ মাসের অপেক্ষা

৪০ মাসের অপেক্ষা

আর মাত্র ৪০ মাসের অপেক্ষা। তার পরেই তৈরি হয়ে যাবে অযোধ্যার রাম মন্দির। এমনই দাবি করেছে ট্রাস্ট। তারপরেই এই মন্দিরের দরজা খুলে যাবে ভক্তদের জন্য যা ১০০০ বছর পর্যন্ত অক্ষত থাকবে বলেই জানিয়েছে ট্রাস্ট। এতোটাই মজবুত করে তৈরি করা হচ্ছে এই মন্দির।

১০০০ বছর অক্ষত থাকবে মন্দির

১০০০ বছর অক্ষত থাকবে মন্দির

সিবিআরআই রুরকি, আইআইটি মাদ্রাজ লার্সেন এবং টুব্রোর সঙ্গে হাত মিলিয়ে অযোধ্যার মন্দিরের মাটি পরীক্ষা করেছে। পাথর দিয়ে হবে মন্দির নির্মাণ। তামার পাত দিয়ে বেঁধে মন্দিরের গঠন তৈরি করা হবে। প্রতিটি তামার প্লেট ১৮ ইঞ্চি দীর্ঘ, ৩০ মিলিমিটার চওড়া এবং ৩ মিলিমিটার তার বেদ। ১০,০০০টি এরকম তামার প্লেট বা পাত দিয়ে গোটা কাঠামো তৈরি করা হবে। রাম ভক্তদের দেওয়া দানেই এই মন্দির তৈরি হবে।

ভূমিকম্পেও ক্ষতি হবে না মন্দিরের

ভূমিকম্পেও ক্ষতি হবে না মন্দিরের

ভূমিকম্প, ঘূর্ণি ঝড়, অতিবড় প্রাকৃতিক বিপর্যয়েও তেমন ক্ষতি করতে পারবে না অযোধ্যার রাম মন্দিরের। যাঁরা মন্দির নির্মাণের দান করবেন তাঁদের সকলের নাম পাথরের গায়ে খোদাই করা থাকবে। এতেই প্রমাণ থাকবে গোটা দেশ রাম মন্দির নির্মাণের জন্য যে দান করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+