করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের ধাক্কা উড়ানে, নিয়মের জটে কমছে যাত্রী সংখ্যা
লকডাউন বা বিমান বন্ধের সম্ভাবনা নেই ঠিকই কিন্তু করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভের জেরে যাত্রী সংখ্যা কমতে শুরু করেছে। করেনা সংক্রমণের সেকন্ড ওয়েভের ধাক্কায় একাধিক রুটের আন্তর্জাতিক উড়ান বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই এই সময় সফর করতে চাইছেন না। আবার বিমান সফরে একাধিক জটিলতা তৈরি হওয়ায় নেহাত প্রয়োজন না পড়লে কেউ আর বিমানে চড়তে চাইছেন না।

করোনার সংক্রমণের প্রথম ধাক্কায় একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল উড়ান। কেবল মাত্র এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বাইরে থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছিল।যার জেরে অসংখ্য বেসরকারি বিমান সংস্থায় বিপুল ছাঁটাই এবং বেতন বন্ধ করে দেওয়া হয়। এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছিল বিমাব ক্ষেত্রটি। এবার করোনার সেকেন্ড ওয়েভ আরও ভয়াবহ আকার নিেয়ছে কিন্তু বিমান বন্ধ করার কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছে। তবে কয়েকটি দেশ ভারতে উড়ান বন্ধ করেছে। আমেরিকা যেমন তাঁর দেশের নাগরিকদের ভারত সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ব্রিটেনের উড়ান বন্ধ রাখা হয়েছে।
আবার করোনা সংক্রমণের আশঙ্কার দেশের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে করোনা পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে আসতে হচ্ছে এরকম একাধিক নিয়ম জারি করা হয়েছে। পশ্চিম বঙ্গ যেমন চার রাজ্য থেকে আসা যাত্রীদের ৩ দিন আগের করোনা রিপোর্ট নিয়ে আসার কথা বলেছে। কর্নাটক,কেরল, মহারাষ্ট্র, তেলঙ্গানা এই চার রাজ্য থেকে এলে ৭২ ঘণ্টা আগের করোনা রিপোর্ট নিয়ে আসতে হবে নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা বিমান বন্দরে। এর অন্যান্য রাজ্য বিমান যাত্রীদের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে। সেকারণেই অনেকেইএই ঝামেলার মধ্যে বিমান সফর করতে চাইছেন না। ফরে কমতে শুরু করেছে ডোমেনটিক বিমানের যাত্রী সংখ্যা। নতুন করে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বিমানক্ষেত্র।

ভারত জুড়ে মেডিক্যাল অক্সিজেনের হাহাকার কেন, বহু তথ্য ঘিরে জল্পনা চরমে


Click it and Unblock the Notifications
