আরজি করের ঘটনা আড়ালের চেষ্টা হচ্ছে, অভিযোগ নাড্ডার, নিরাপত্তা নিয়ে অ্যাডভাইসরি ন্যাশনাল মেডিক্যাল কমিশনের
আরজি কর মেডিক্যাল কলেজের পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নাড্ডা। কটাক্ষ করে তিনি বলেছেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী িহিলা, সেই রাজ্যে এই ঘটনা আরও উদ্বেগজনক।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, পশ্চিমবঙ্গের ওই ঘটনা হৃদয় বিদারক, যা পুরো দেশকে নাড়া দিয়েছে। ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্যে পরিণত হয়েছে, যেখানে আইনশৃঙ্খলা নেই। রাজ্যে অনাচার চরমে উঠেছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ দিনের পর বাড়ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সিবিআই তদন্তকে স্বাগত
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরজি কর মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এব্যাপারে তিনি বলেছেন, তাঁর বিশ্বাস সিবিআই তদন্তে সত্য প্রকাশ পাবে। তিনি বলেছেন, গত কয়েকদিনে অনেক মেডিক্যাল অ্যাসোসিয়েশন তাঁর সঙ্গে দেখা করেছে এবং তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় সরকার ও স্বাস্থ্য-পরিবার কল্যাণমন্ত্রক চিকিৎসকদের ওপরে হামলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ন্যাশনাল মেডিক্যাল কমিশনের অ্যাডভাইসরি
এদিকে ন্যাশনাল মেডিক্যাল কমিশন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার নির্দেশে দেশের সব মেডিক্যাল কলেজ ও প্রতিষ্ঠানগুলির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ জারি করেছে। আরজি করের ঘটনার পরে এই পদক্ষেপ যথেষ্টই তাৎপর্যপূর্ণ। সারা দেশে চিকিৎসকদের জন্য় একটি নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনের ওপরে জোর দেওয়া হয়েছে ওই অ্যাডভাইসরিতে।
- এনএমসি বলেছে, সাম্প্রতিক সময়ে মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসকদের বিরুদ্ধে হিংসার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এনিয়ে উদ্বেগকে মোকাবিলা করতে অ্যাডভাইসরিতে সব মেডিক্যাল কলেজে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত ও তা বাস্তবায়নের ওপরে জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে যেন সমস্ত এলাকা চিকিৎসকদের জন্য নিরাপদ থাকে। এব্যাপারে ওপিডি ও আবাসিক কোয়ার্টারগুলির ওপরে নজর রাখতে বলা হয়েছে।
- জরুরি বিভাগ, লেবার রুম, হস্টেল ও আবাসিক কোয়ার্টারে পুরু, ও মহিলা উভয় নিরাপত্তাকর্মী মোতায়েনের কথা বলা হয়েছে অ্যাডভাইসরিতে। করিডর ও ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করতেও বলা হয়েছে, যাতে সন্ধের পরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপদে চলাচল করতে পারেন। এছাড়া ন্যাশনাল মেডিক্যাল কমিশন সংবেদনশীল এলাকাগুলিতে সিসিটিভি কভারেজের মাধ্যমে পর্যবেক্ষণের ওপরে জোর দিয়েছে।
- অ্যাডভাইসরিতে আরও বলা হয়েছে, যদি চিকিৎসকদের ওপরে কোনও হামলা হয়, তাহলে বিষয়টিকে অবিলম্বে তদন্ত করতে হবে। এর জন্য শুরুতে্ই এফআইআর দায়ের করতে হবে। এছাড়া ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিক্যাল কমিশনে ৪৮ ঘন্টার মধ্যে সেই ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই সম্পর্কিত রিপোর্ট জমা দিতে হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications