পুনে-বেঙ্গালুরু হাইওয়ে দুর্ঘটনা! ক্ষতিগ্রস্ত কমপক্ষে ৪৮ টি গাড়ি
পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে বড়সড় দুর্ঘটনা। রবিবার সেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৪৮ টি গাড়ি। পুনের দমকল এবং পুনে মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী
পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে বড়সড় দুর্ঘটনা। রবিবার সেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ৪৮ টি গাড়ি। পুনের দমকল এবং পুনে মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিতে রাস্তার ধারে সরিয়ে রাস্তায় হওয়া যানজট পরিষ্কারের চেষ্টা করেন।

এদিনের দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু-মুম্বই হাইওয়ের নাভালে ব্রিজে। রাস্তাটিতে খাড়া ঢাল এবং যানবাহন দ্রুতগতিতে থাকার কারণে এলাকাটি দুর্ঘটনা প্রবল। এখনও পর্যন্ত এই ঘটনায় ছয়জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদেরকে দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সামনে থাকা যানবাহনের আঘাত করে। পরের মুহূর্তে তার পরপর গাড়িগুলিতে আঘাত করে।
A major accident occurred at Navale bridge on the Pune-Bengaluru highway in Pune in which about 48 vehicles got damaged. Rescue teams from the Pune Fire Brigade and Pune Metropolitan Region Development Authority (PMRDA) have reached the spot: Pune Fire Brigade pic.twitter.com/h5Y5XtxVhW
— ANI (@ANI) November 20, 2022












Click it and Unblock the Notifications