Assembly Election: রাজস্থান নিয়ে বিজেপির রাজনীতি, রাজেকে নিয়ে বড় ইঙ্গিত দেবী সিং ভাটির
রাজস্থান বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে তোলপাড় শুরু হয়েছে। ২০২৩-এর নির্বাচনে কে হবেন বিজেপির মুখ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের উপরই ভরসা রাখবে বিজেপি, নাকি বিজেপি এবার অন্য কোনও নেতার উপর ভরসা করবে! তবে নির্বাচনের মুখে বড় ইঙ্গিত দিলেন রাজে ঘনিষ্ঠ নেতা বিজেপির দেবী সিং ভাটি।
রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ফিরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ঘনিষ্ঠ দেবী সিং ভাটি। এখন রাজে শিবিরের অন্য নেতাদের দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রাজে শিবিরের দেবী সিং ভাটি সম্প্রতি দলে ফিরিয়ে এনে বিজেপি নেতৃত্ব রাজের উপরই আস্থা রাখার কথা জানিয়েছেন।

তবে এখনও স্থির নয় যে রাজেকে তারা বড় ভূমিকা দেবে কি না! তবে বিজেপিতে যে রাজেকে সঙ্গে রাখতে চাইছে, তা নিশ্চিত। রাজে শিবিরের বাইরে থাকা নেতাদের দলে আনার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ভাটি। দেবী সিং ভাটি হলেন বসুন্ধরা রাজের ঘনিষ্ঠ নেতা। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে অন্যদের ফিরিয়ে আনার ইচ্ছাপ্রকাশ করেছেন।
ভাটি বলেন, তিনি বিজেপির বাইরে থাকা বসুন্ধরা রাজে শিবিরের নেতাদের দলে ফিরে আসার চেষ্টা করবেন। কংগ্রেস নেতারা যখন বিজেপিতে অন্তর্ভুক্ত হচ্ছেন, তখন রাজের ঘনিষ্ঠ নেতাদের বিজেপিতে ফিরিয়ে নিতে আপত্তি কীসের? ভাটি যাদের ফেরাতে চান, সেইসব নেতাদের নামও তালিকাভুক্ত করেছেন। এর মধ্যে রয়েছেন উদয়পুরের রণধীর সিং ভিন্ডার এবং আজমিরের ভানওয়ার সিং পালাদের মতো রাজ-পন্থী নেতারা।
ভাটি বলেন, তিনি আত্মবিশ্বাসী যে ভবিষ্যতে সবকিছু ঠিক হয়ে যাবে। বিজেপি নেতৃত্ব বসুন্ধরা রাজেকেও নিয়ে এগোতে চাইলেও এখন মনে হচ্ছে না রাজেকে বড় ভূমিকা দিতে পারে নেতৃত্ব। তবে ভাটির কথায় বিজেপি বসুন্ধরা রাজেকে নিয়ে এগোলে নির্বাচনে লাভবানই হবেন।
ভাটি বলেন, দলে যোগ দেওয়ার আগে তাঁকে ভিডিও কলে কেন্দ্রীয়মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সঙ্গে কথা বলার জন্য বলা হয়েছিল। দুজনেই সিদ্ধান্ত নেন একসঙ্গে কাজ করবেন। বিজেপিতে পুরোদমে চলছে প্রত্যাবর্তন পর্ব। বিধানসভা নির্বাচনের আগে রাজস্থানে বিজেপিতে বিভেদের কারণে নেতাদের ঘরওয়াপসি হচ্ছে।
একই সঙ্গে অন্যান্য দলের নেতাদেরও বিজেপিতে যোগদানের প্রক্রিয়া চালানো হচ্ছে। দেবী সিং ভাটির প্রবেশে দলে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে শুরু করেছে। আগামীদিনে এই রাজনৈতিক নির্বাচনী সমীকরণ কেমন হবে সেটাই দেখার। বিজেপি এ ব্যাপারে আশাবাদী।












Click it and Unblock the Notifications