অসমে এনআরসি তালিকা 'গায়েব' সরকারি ওয়েবসাইট থেকে! স্বরাষ্ট্রমন্ত্রক দিল কোন জবাব

অসমে এনআরসি তালিকা'গায়েব'! স্বরাষ্ট্রমন্ত্রক দিল কোন জবাব

অসমে এনআরসির তথ্য সম্বলিত তালিকা 'গায়েব', এমন শিরোনাম গতকাল কার্যত শোরগোল ফেলে দিয়েছিল। আর মঙ্গলবারের ঘটনায় তোলপাড়ের রেশ কাটতে না কাটতেই এবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া হল নয়া বার্তা। এমন তালিকা কীভাবে উধাও হয়, তা নিয়ে বক্তব্য জানিয়েছে অমিত শাহের মন্ত্রক।

স্বরাষ্ট্রমন্ত্রক দিল কোন ব্য়াখ্যা?

স্বরাষ্ট্রমন্ত্রক দিল কোন ব্য়াখ্যা?

অনলাইনে অসমের যে এনআরসির তালিকা ছিল, তা আচমকাই উধাও হয়ে যায়। আর তার জেরে শুরু হয়ে যায় তোলপাড়। সেই নিয়ে এদিন অবস্থান ব্যাখ্যা করল স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যার জেরে এমন ঘটনা ঘটেছে।

কতটা সুরক্ষিত এনআরসির তালিকা?

কতটা সুরক্ষিত এনআরসির তালিকা?

এনআরসির তালিকা আদৌ কি সুরক্ষিত রয়েছে? এই প্রশ্ন ক্রমাগত এনআরসির তালিকা উধাওয়ের পর থেকেই ঘোরাফেরা করছিল মানুষের মধ্যে। আর তার জেরে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেয় যে ক্লাউডে খানিকটা 'ভিজিবিলিটি' সমস্যা তৈরি হয়েছিল। আর তার জন্য দেখা যাচ্ছিল না এই তালিকা। তবে এই তালিকার সমস্ত তথ্য আপাতত নিরাপদে রয়েছে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র।

কী ঘটেছিল মঙ্গলবার?

কী ঘটেছিল মঙ্গলবার?

মঙ্গলবার আচমকাই সরকারী ওয়েবসাইট থেকে এনআরসির তালিকা গায়েব হয়। মুহূর্তে সরকার যোগাযোগ করে তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোকে। কারণ এই সংস্থাই রয়েছে এনআরসি বিষয়ক সরকারি ওয়েবসাইট www.nrcassam.nic.in এর দায়িত্বে।

 বিরোধীদের সমালোচনা

বিরোধীদের সমালোচনা

এদিকে, আচমকা এনআরসির এমন তালিকা ওয়েবসাইট থেকে গায়েব হতেই বিপক্ষ শিবির মোদী সরকারের দিকে তাক কের নিশানা শানাতে থাকে। কংগ্রেসরেল তরফে 'ষড়যন্ত্র' এর অভিযোগ আনা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+