ব্রিগেডে নেই, অসমে আছেন! আসন্ন নির্বাচন নিয়ে কোন ছক কষে এগোচ্ছেন গান্ধীরা

দুই দিনের নির্বাচনী প্রচার সারতে সোমবার অসমে পৌঁছলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা৷ তাঁর দফতর সূত্রে জানানো হয়েছে, সোমবার ১ মার্চ এবং মঙ্গলবার ২ মার্চ, টানা দুই দিন ধরে কংগ্রেস নেতৃত্বাধীনে জোটের হয়ে অসমে প্রচার করবেন প্রিয়াঙ্কা৷ উল্লেখ্য, গত শুক্রবার দেশের চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন৷

বাংলার পড়শি অসমে ভোটপ্রচারে প্রিয়াঙ্কা

বাংলার পড়শি অসমে ভোটপ্রচারে প্রিয়াঙ্কা

লক্ষ্যণীয় বিষয় হল, এরপরই গত রবিবার কলকাতার ব্রিগেডে যৌথ সমাবেশের আয়োজন করে বাম, কংগ্রেস ও আইএসএফ৷ সেখানে কংগ্রেসের তরফে জিতিন প্রসাদ ও ভূপেশ বাঘেলের মতো নেতাকে প্রতিনিধি হিসাবে পাঠানো হলেও অনুপস্থিত ছিলেন রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা৷ যাঁরা কিনা কংগ্রেসের সবথেকে জনপ্রিয় মুখ৷ অথচ এর ঠিক পরদিনই বাংলার পড়শি অসমে ভোটপ্রচারে চলে গেলেন প্রিয়াঙ্কা।

কামাক্ষ্যা মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা

কামাক্ষ্যা মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা

সফরের প্রথম দিন, সোমবারই বিখ্যাত কামাক্ষ্যা মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা৷ অংশ নেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে৷ এরপর উত্তর লাখিমপুর জেলার সোনারি গাঁও পঞ্চায়েত এলাকায় একটি দলীয় অনুষ্ঠানে যোগ দেবেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ সূচনা করবেন রাজ্যব্য়াপী প্রতিবাদ কর্মসূচির৷ যা প্রধান লক্ষ্যই হল, বেকার সমস্য়াকে সামনে রেখে নির্বাচনী প্রচারে ঝড় তোলা৷ এদিনই মহাদেব জন্মস্থান এবং রঙ্গরাজনে যাবেন প্রিয়াঙ্কা৷ গোপুরে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন কনকলতা বড়ুয়ার মূর্তিতে৷

চা শ্রমিকদের দুর্দশার বিষয়টি প্রচারে আনতে চাইছে কংগ্রেস

চা শ্রমিকদের দুর্দশার বিষয়টি প্রচারে আনতে চাইছে কংগ্রেস

আসন্ন বিধানসভা নির্বাচনে বন্ধ ও বেহাল চা বাগান এবং চা শ্রমিকদের দুর্দশার বিষয়টি প্রচারে আনতে চাইছে কংগ্রেস৷ এর আগে অসম সফরে গিয়ে এ নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধীও৷ দুই দিনের অসম সফরে চা শ্রমিকদের সমস্য়া নিয়ে প্রচারে নামবেন প্রিয়াঙ্কাও৷ মঙ্গলবার সাধারু টি এস্টেটের মহিলা চা শ্রমিকদের সঙ্গে দেখা করবেন তিনি৷ পুজো দেবেন তেজপুরের মহাভৈরব মন্দিরে৷ এরপর একটি নির্বাচনী সভাও করার কথা রয়েছেন প্রিয়াঙ্কার৷

রাহুল নজর দেবেন প্রধানত তামিলনাড়ুতে

রাহুল নজর দেবেন প্রধানত তামিলনাড়ুতে

এতদিন দলের তরফে শুধুমাত্র উত্তরপ্রদেশের দায়িত্বই দেওয়া হয়েছিল প্রিয়াঙ্কাকে৷ কিন্তু ভোট ঘোষণার পরই সংশ্লিষ্ট তিন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রচারে ঝাঁপাচ্ছেন তিনি৷ কংগ্রেস সূত্রে খবর, অসম সফরের পর একে একে কেরালা, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গেও প্রচার সারবেন প্রিয়াঙ্কা৷ অন্যদিকে, রাহুল নজর দেবেন প্রধানত তামিলনাড়ুতে৷

অসমে বাড়তি অক্সিজেন পেয়ে গিয়েছে কংগ্রেস

অসমে বাড়তি অক্সিজেন পেয়ে গিয়েছে কংগ্রেস

এদিকে, ভোটের আগে অসমে কিছুটা হলেও বাড়তি অক্সিজেন পেয়ে গিয়েছে কংগ্রেস৷ আপাতত রাজ্য়ের ক্ষমতায় থাকা বিজেপির সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছে বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)৷ তারা জানিয়ে দিয়েছে আসন্ন নির্বাচনে পদ্ম ছেড়ে ধরবে হাত৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+