অসমে মাদ্রাসাকে স্কুলে পরিবর্তনে রাজ্যপালের সিলমোহর! শিক্ষা ব্যবস্থায় ঐতিহাসিক যুগ, বললেন মুখ্যমন্ত্রী

অসমের (assam) সরকারি মাদ্রাসাগুলিকে (madrasa) স্কুলে (school) রূপান্তরিত করলে এবার রাজ্যপালের (governor) সিলমোহর। এদিন এব্যাপারে গেজেট নোটিফিকেশন বের হয়েছে। তাতে দেখা যাচ্ছে ২৭ জানুয়ারি অসমের রাজ্যপাল জগদীশ মুখী এব্যা

অসমের (assam) সরকারি মাদ্রাসাগুলিকে (madrasa) স্কুলে (school) রূপান্তরিত করলে এবার রাজ্যপালের (governor) সিলমোহর। এদিন এব্যাপারে গেজেট নোটিফিকেশন বের হয়েছে। তাতে দেখা যাচ্ছে ২৭ জানুয়ারি অসমের রাজ্যপাল জগদীশ মুখী এব্যাপারে ২০২০ সালে পাশ হওয়া আইনে অনুমোদন দিয়েছেন। এদিন বিষয়টি নিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

শিক্ষা ব্যবস্থায় ঐতিহাসিক যুগের শুরু

শিক্ষা ব্যবস্থায় ঐতিহাসিক যুগের শুরু

এদিন টুইট করে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যপালের এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে অসমের শিক্ষাব্যবস্থার জন্য একটি ঐতিহাসিক যুগের সূচনা হল। কেননা এবার থেকে সরকারি মাদ্রাসাগুলি নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। নতুন এই আইনের ফলে অসমের মাদ্রাসা এডুকেশন প্রোভিন্সিয়ালাইজেশন অ্যাক্ট ১৯৫৫ এবং অসম মাদ্রাসা এডুকেশন অ্যাক্ট ২০১৮, বাতিল হয়ে গেল।

ঐতিহাসিক ও প্রগতিশীল

ঐতিহাসিক ও প্রগতিশীল

শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নতুন এই আইনকে ঐতিহাসিক ও প্রগতিশীল বলে বর্ণনা করেছেন। অসমে ১৮৯ টি হাই মাদ্রাসা এবং হায়ার সেকেন্ডারি মাদ্রাসা রয়েছে। যেগুলি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অসম এবং অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের অধীনে চলে আসবে।

বাতিল করা হল যেগুলিকে

বাতিল করা হল যেগুলিকে

এছাড়া স্টেট মাদ্রাসা এডুকেশন বোর্ডের অধীনে থাকা ৫৪২ টি প্রি-সিনিয়র, সিনিয়র এবং টাইটেল মাদ্রাসা এবং আরবিক কলেজকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে।

সংস্কৃত টোলকে আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধীনে

সংস্কৃত টোলকে আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধীনে

নতুন এই আইনে রাজ্যের ৯৭ টি টোলকে কুমার ভাস্কর বর্মা সংস্কৃত অ্যান্ড এনসিয়েন্ট ইউনিভার্সিটির অধীনে আনা হয়েছে। এবার থেকে ইন্ডিয়ান হিস্ট্রি ও কালচারের ওপরে ডিপ্লোমা এবং ডিগ্রি পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+