দেশে নির্বাচনের দামামা করোনার আবহেই ! অসমের বিজেপি সরকার কী বলতে চাইছে
দেশে নির্বাচনের দামামা করোনার আবহেই ! অসমের বিজেপি সরকার কী বলতে চাইছে
অসম ঘিরে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বিহার নির্বাচন নিয়ে বিজেপি ইতিমধ্যেই প্রচারের কাজ শুরু করে দিয়েছে। এমন পরিস্থিতিতে ভোট ময়দানে অসম বিজেপিও কোমর বেঁধে নামতে শুরু করেছে। যার জেরে বিজেপি একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে।

অসম সরকারের পদক্ষেপ
নির্বাচনকে পাখির চোখ করে রেখে অসমের সরকার এবার একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে। এবার সেরাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাকে স্থায়ী পদে নিয়োগের বন্দোবস্ত শুরু করে দিয়েছে সরকার।

নির্বাচনী দামামা ও সরকার
অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন , রাজ্যের ৪৬,১৫০ চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষিকাকে ৬০ বছর পর্যন্ত কাজ করবার জন্য ছাড়পত্র দিয়েছে অসম সরকার। ফলে এই সংখ্যক শিক্ষক , শিক্ষিকা আপাতত অসমে স্থায়ী চাকরিতে বহাল থাকবেন বলে মনে করা হচ্ছে। যদিও অসম সরকার একে 'স্থায়ী' নামকরণ বলতে রাজি নয়।

কী কী সুবিধা পাবেন এই শিক্ষিকারা?
উল্লেখ্য়, অসম সরকার জানিয়েছে, এই শিক্ষিকা ও শিক্ষকরা বেতন, ডি, বেতন বৃদ্ধির মতো সমস্ত সুযোগ সুবিধাই আপাতত পাবেন। করোনার আবহে সরকারের এই পদকক্ষেপে খুশি রাজ্যের মানুষ।

অসমের নির্বাচন ও সিদ্ধান্ত
আগামী বছরের শুরুতেই অসমে বিধানসভা নির্বাচন। আর তার আগে থেকেই জমি পোক্ত করতে চাইছে বিজেপি। উল্লেখ্য , এনআরসি, সিএএ বিরোধী বিক্ষোভে প্রবল আগুন জ্বলেছে অসমে। তারপর সেখানের বিজেপি সরকার ব্যাকফুটে চলে যায়। এমন পরিস্থিতিতে হালে পানি পেতে করোনার আবহে এই সিদ্ধান্তকে অনেকেই মাস্টার স্ট্রোক বলে দাবি করছে।












Click it and Unblock the Notifications