জোট-জটের মধ্যেও বদরুদ্দিনকে নিয়ে বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে নামছে কংগ্রেস

জোট-জটের মধ্যেও বদরুদ্দিনকে নিয়ে বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে নামছে কংগ্রেস

অসমে বিজেপি বিরোধী জোট অঙ্ক রীতিমতো খবরে! কংগ্রেস অসমের বুকে একাধিক দলকে নিয়ে মহাজোটের পথে। সেই জায়গা থেকে বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফের সঙ্গে আসনের দাবি দাওয়া নিয়ে কংগ্রেসের মন কষাকষি কয়েকদিন ধরে চলেছে। তবে তা সত্ত্বেও বদরুদ্দিন ইস্যুতে বিজেপিকে ছেড়ে কথা বলতে রাজি নয় কংগ্রেস।

বিজেপিকে একহাত নিচ্ছে কংগ্রেস!

বিজেপিকে একহাত নিচ্ছে কংগ্রেস!

কংগ্রেসের মহাজোটের অন্দরে একাধিক ইস্যুতে প্রবল সংঘাত শুরু হয়েছে। বিশেষত কংগ্রেসের পোক্ত গড়ে শরিক বদরুদ্দিনের এআইইউডিএফ প্রার্থী দিতে চাইছে। যা নিয়ে খুব একটা সন্তুষ্ট নয় অসমের হাত শিবির। তবে তারই মধ্যে বদরুদ্দিনকে প্রসঙ্গে মোটেও বিজেপিকে আক্রমণ করতে ছাড়ছে না কংগ্রেস।

বিজেপির চ্যালেঞ্জ ও কংগ্রেসের জবাব

বিজেপির চ্যালেঞ্জ ও কংগ্রেসের জবাব

বিজেপির তরফে অসম কংগ্রেসকে বারবার মিঞা মুসলিম ইস্যুতে অবস্থান স্পষ্ট করার বার্তা দিচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা। বিজেপির তরফে হিমন্তের সাফ বার্তা অসমের সংস্কৃতিকে অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলিম গোষ্ঠী নষ্ট করছে। এবিষয়ে কংগ্রেস কী ভাবছে তা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। এমনকি এআইইউডিএফের বদরুদ্দিনকে নিয়েও তোপ দাগতে ছাড়েনি বিজেপি। এই পরিস্থিতিতে কংগ্রেসের শরিকি দ্বন্দ্ব ভুলে জবাব ' বদরুদ্দিন আজমল হিন্দু বিরোধী নন। শুধু মুসলিমদের হিতের কথা তিনি বলেন।'

 মেরুকরণের রাজনীতি ও কংগ্রেস বিজেপি দ্বন্দ্ব

মেরুকরণের রাজনীতি ও কংগ্রেস বিজেপি দ্বন্দ্ব

মূলত, মেরুকরণের রাজনীতি নিয়ে অসম বিজেপিকে একহাত নিয়ে কংগ্রেসের দাবি, বিজেপি 'আরও বেশি সাম্প্রদায়িক' অন্য দলের থেকে। বিশেষত, জম্মু ও কাশ্মীরে তারা পিডিপির মতো পার্টির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের পর তা আরো বেশি প্রকট। এদিকে সঙ্গী বদরুদ্দিনকে নিয়ে কংগ্রেসের দাবি , কেউ যদি নিজের ধর্মের কথা বলেন , তাহলে তা অপরাধ নয়। প্রসঙ্গত, অসমের ৩৫ শতাংশ মুসলিম ভোটকে মাথায় রেখেই এখন বিজেপি বনাম কংগ্রেসের সংঘাত অসমে চরমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+