দলবদলের ঝড়ের মাঝে অমিতের তাবড় 'চাণক্য নীতি' অসমের ভোট যুদ্ধে! জোট ধর্ম রক্ষায় বিজেপির অঙ্ক একনজরে

দলবদলের ঝড়ের মাঝে অমিতের তাবড় 'চাণক্য নীতি' অসমের ভোট যুদ্ধে! জোট ধর্ম রক্ষায় বিজেপির অঙ্ক একনজরে

শুধু বাংলার ভোট যুদ্ধ নয়, অমিত শাহ এই মুহূর্তে ২০২১ চার রাজ্যের হাইভোল্টেজ ভোট যুদ্ধেও সামন দক্ষতায় বিভিন্ন নীতিতে শান দিচ্ছেন। বাংলার পাশাপাশি অসমেও বিধানসভা ভোট জিততে অমিত শাহ কোন নীতীতে শান দিয়েছেন, দেখা যাক।

 অসমে কার থেকে দূরত্ব বাড়াচ্ছে বিজেপি ?

অসমে কার থেকে দূরত্ব বাড়াচ্ছে বিজেপি ?

অসমে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ শরিক অসম গণপরিষদ, গণশক্তি, রভা যৌথ সংগ্রাম সমিতি। তবে শনিবার পর্যন্ত অমিত শাহের অসম সফরে যে কয়টি নির্বাচন সম্পর্কিত রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, তারমধ্যে বিজেপির এই শরিকরা শামিল ছিল। তবে তবে বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট অমিত শাহের বৈঠকে আসেনি। ফলে অসমের বিজেপির জোট সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে।

আঞ্চলিক শক্তি ও অসমে বিজেপি

আঞ্চলিক শক্তি ও অসমে বিজেপি

প্রসঙ্গত, অসমে বিজেপি জোটের মূল অংশই হল স্থানীয় আঞ্চলিক দলগুলি। তবে সাম্প্রতিক বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের ভোটের পর থেকে বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে বিজেপির দূরত্ব খানিকটা বাড়তে থাকে। বিজেপি এই পার্টির বিরুদ্ধে সদ্য সম্পন্ন হওয়া ভোটে প্রার্থী দিয়ে কার্যত কাঙ্খিত সাফল্য ঘরে তোলে। এরপর বিধানসভা ভোটে এই স্থানীয় শক্তি বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের থেকে অন্যান্য স্থানীয় দলকে বিজেপি বেশি পছন্দ করছে বলে মনে করা হচ্ছে।

 অমিতের চাণক্য নীতি ও বিজেপি

অমিতের চাণক্য নীতি ও বিজেপি

জানা গিয়েছে বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট কে ছেড়ে অমিত শাহের শনিবার রাতের বৈছকই দানান দিচ্ছে যে বিজেপি এবার অসমের ভোটে কাদের সঙ্গে নিয়ে চলবে। কারণ, মূল ভোট নীতির প্রাথমিক পর্বের আলোচনাই সেই রাতে রুদ্ধদ্বার বৈঠকে সম্পন্ন হয়েছে। এরপর শুধু ফেব্রুয়ারি আর জানুয়ারি মাসে আসন বণ্টনের আলোচনা বাকি।

অসমে ভোট ও ইস্যু

অসমে ভোট ও ইস্যু

মূলত যে সমস্ত দলগুলিকে বিজেপি শরিক হিসাবে কাছে টানতে চাইছে, তারা অসম অ্যাকর্জ, বোড়ো অ্যাকর্ড সম্পর্কে একাধিক দাবি দাওয়া জানিয়েছে অমিত শাহকে। এই ইস্যুতেই অসমে আগামী দিনে ভোট সম্পন্ন হতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+