রাজ্যপালের প্রেমপত্র নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা গেহলটের! চূড়ান্ত নাটক রাজস্থানে

রাজস্থানে রাজ্যপালের আচরণ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজস্থানে চূড়ান্ত রাজনৈতিক নাটকের মাঝে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন অশোক গেহলট। এর আগে রাজ্যপাল কলরাজ মিশ্রর কাছে বারংবার অধিবেশন ডাকার দাবি জানিয়েও ফল পায়নি কংগ্রেস। এই আবহে মোদীকে চিঠি লিখেছিলেন গেহলট। এবার সরাসরি মোদীকে ফোন করলেন গেহলট। এই অবস্থায় গেহলট বলেন, 'রাজ্যপাল ফের আমাদের ছয় পাতার প্রেমপত্র পাঠিয়েছিলেন। সেটা নিয়েই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলবেন'

রাজস্থানে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল

রাজস্থানে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল

রাজস্থানে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল৷ এই অবস্থায় বিধানসভায় নিজেদের সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে মরিয়া কংগ্রেস৷ তবে তার জন্য প্রয়োজন অধিবেন ডাকা। অবশ্য সেই অধিবেশন ডাকতে নারাজ রাজ্যপাল কলরাজ মিশ্র। কিন্তু নাছোড়বান্দা অশোক পাইলটও ছাড়ার পাত্র নয়। তবে রাজ্যপাল এদিনও গেহলটের অধিবেশন ডাকার আবেদন ফিরিয়ে দেন।

মোদীকে গেহলটের হুমকি

মোদীকে গেহলটের হুমকি

এর আগে অশোক হেগলট হুমকি দিয়ে বলেছিলেন যে রাজ্যপাল তাঁদের দাবি মেনে না নিলে প্রয়োজনে দিল্লি গিয়ে রাষ্ট্রপতি ভবনের সামনে ধর্নায় বসবেন রাজস্থানের বিধায়করা। দরকারে প্রধআনমন্ত্রী মোদীর বাসভবনের সামনে প্রতিবাদ দেখানোরও হুমকি দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোর গেহলট।

পাইলট বিরোধিতায় সরব গেহলট

পাইলট বিরোধিতায় সরব গেহলট

সম্প্রতি সচিন পাইলট ও ১৮ জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার। স্পিকারের সেই নোটিসের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যান প্রাক্তন সচিন পাইলট ও ১৮ জন বিধায়ক। এরপরই সুপ্রিম কোর্টে যান অধ্যক্ষ। তাঁর বক্তব্য, বিধানসভার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট। গতকাল তাঁর আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত জানাতে পারবে রাজস্থান হাইকোর্ট। সেই মতো শুক্রবার সকালে শুনানি শুরু হয়। আর তাতে জয় হয় সচিনের।

বিধানসভা অধিবেশন ডাকার জন্য উঠে পড়ে লেগেছেন অশোক

বিধানসভা অধিবেশন ডাকার জন্য উঠে পড়ে লেগেছেন অশোক

এরপরই সচিনকে দল থেকে সরানোর লক্ষ্যে বিধানসভা অধিবেশন ডাকার জন্য উঠে পড়ে লেগেছেন অশোক গেহলট। কারণ সেখানে আস্থা ভোট হলে হুইপের নির্দেশে পাইলট পন্ধীদের অশোক গেহলটকেই ভোট দিতে হবে। আর তা না করলে বা ভাটোভুটি থেকে অনুপস্থিত থাকলে দলবিরোধী কাজের দায়ে তাঁদের বহিষ্কার করার ক্ষমতা থাকবে স্পিকারের হাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+