বারংবার প্রত্যাখানেও অনড় গেহলট! চতুর্থবারের প্রস্তাবে অধিবেশনে সায় রাজ্যপালের

বিদ্রোহ ঘোষণা করেছিলেন অশোক গেহলট। তবে সেই বিদ্রোহ ঘোষণার কয়েক ঘণ্টাতেই ফের সেই রাজ্যপালেরই শরণাপন্ন হতে হয় অশোক গেহলটকে। তবে তৃতীয়বারের জন্য রাজ্যপালের কাছে অধিবেশন ডাকার আবেদন জানিয়েও ফেল পাননি গেহলট। তবে তিনিও নাছোড়বান্দা। আর তাই চতুর্থবারের জন্য ১৪ অগাস্ট রাজস্থান বিধানসভার ডাকার আবেদন জানিয়ে রাজ্যপালকে প্রস্তাব পেশ করেন অশোক গেহলট। এর প্রেক্ষিতে পরে রাজ্যপাল জানান যে ১৪ অগাস্ট অধিবেশন বসতে পারে রাজস্থানে।

মোদীর কাছে নালিশ করেও লাভ পাননি গেহলট

মোদীর কাছে নালিশ করেও লাভ পাননি গেহলট

এর আগে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশ করেও লাভ পাননি গেহলট। এর আগে তিনবার রাজ্যপাল কলরাজ মিশ্র ফিরিয়ে দিয়েছেন বিধানসভা অধিবেশন ডাকার প্রস্তাব। বিজেপি কলকাঠি নাড়ার আগেই নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করিয়ে সরকার সুরক্ষিত করতে মরিয়া হয়ে উঠেছেন অশোক গেহলট। কিন্তু বারবারই গেহলটে মুখ থুবড়ে পড়তে হচ্ছে বিজেপির কৌশলের কাছে।

রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত বাঁধে রাজস্থানে

রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত বাঁধে রাজস্থানে

এর আগে সরাসরি রাজ্যপাল-মুখ্যমন্ত্রী সংঘাত বাঁধে রাজস্থানে। আর সেই সংঘাত এবার সরাসরি বিদ্রোহে পরিণত হয় রাজস্থানে। লক্ষ্য একটাই, সচিন পাইলটের পতন। আর এর জন্য রাজ্যপালের সিদ্ধান্তকে সরাসরি অমান্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

অধিবেশন ডাকার গেহলটের দাবি

অধিবেশন ডাকার গেহলটের দাবি

এর আগে রাজস্থানে অধিবেশন ডাকার গেহলটের দাবি মেনে নিয়ে রাজ্যপাল কয়েক দফা শর্ত আরোপ করেছিলেন। রাজ্যপাল প্রথমে জানিয়ে দেন যে তিনি কোনও ভাবেই এই অধিবেশন ডাকার বিষয়টি নিয়ে টালবাহানা করছিলেন না। যদিও এদিনও সকালে একবার গেহলটের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। ৩১ জুলাই থেকে বসবে এই অধিবেশন। এরপরই সংবিধানের দোহাই দিয়ে রাজ্যপালি জানিয়ে দেন যদি আস্থা ভোটের জন্য এই অধিবেশন ডাকা হয় তবে তা ৩১ জুলাই বসবে না হলে তার জন্য ২১ দিনের নোটিশ দিতে হবে। এতে জোর ধাক্কা খায় কংগ্রেস।

জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে

জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে

এদিকে আজই রাজস্থানের স্পিকার সিপি যোশীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্রোহী কংগ্রেস নেতা সচিন পাইলট। সুপ্রিম কোর্টে যেখানে একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন সেখানে সচিনের এই জন্মদিনের শুভেচ্ছায় অন্য বার্তা লুকিয়ে আছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+