ঝাড়খণ্ডে ও প্রার্থী দিচ্ছে ওয়াইসির দল! মুসলিম ভোট ব্যাঙ্কে থাবা বসিয়ে বিজেপিকে সুবিধা

ঝাড়খণ্ডে দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ছেড়েছেন দোর্দণ্ডপ্রতাপ বিজেপি নেতা সরযু রায়। তারপরই তিনি বিজেপির সংগঠনকে ভেঙে তছনছ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

ঝাড়খণ্ডের ২০টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসালিমি (এআইএমআইএম)বা মিম। মিমের লক্ষ্য মুসলিম ভোট। সেই কারণেই য়ে আসনগুলিতে সংখ্যালঘু ভোট বেশি, সেই আসনগুলি টার্গেট করেছেন ওয়াইসি। উল্লেখ্য, ঝাড়খণ্ডের প্রায় ১৫ শতাংশ মুসলিম।

২০টি আসনে ওয়াইসির দলের প্রার্থী

২০টি আসনে ওয়াইসির দলের প্রার্থী

মিমের প্রতিদ্বন্দ্বিতা করা এই ২০টি আসনে ওয়াইসির দল ইউপিএ জোট প্রার্থীর মুসলিম ভোট-ব্যাঙ্কে থাবা বসাতে পারে। মুসলিম ভোট বিভক্ত হতে পারে বিজেপি বিরোধীদের মধ্যে। ফলে ঝাড়খণ্ডে বিজেপি সুবিধা পাবে অনেকটাই। উল্লেখ্য, এখানে লিঞ্চিংয়ের মতো ঘটনা নিয়ে আইন শৃঙ্খলা সমস্যা দেখা যায় না। এখানে এটি মুসলিম সম্প্রদায়ের কাছে একটি ইমোটিভ ইস্যু।

বহুমুখী প্রতিযোগিতাঝাড়খণ্ড বিধানসভায়

বহুমুখী প্রতিযোগিতাঝাড়খণ্ড বিধানসভায়

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এবার বহু দলের উপস্থিতি। ফলে বহুমুখী প্রতিযোগিতা। এনডিএ ভেঙে খানখান হয়ে গিয়েছে। তাঁরা সবাই পৃথক পৃথকভাবে নির্বাচনে লড়ছে। জোট বলতে রয়েছে খানিকটা ইউপিএ-র। জেএমএম, কংগ্রেস ও আরজেডি এখানে পৃথকভাবে লড়ছে।

ঝাড়খণ্ড নির্বাচনের মূল ইস্যু

ঝাড়খণ্ড নির্বাচনের মূল ইস্যু

মুখ্যমন্ত্রী রঘুবর দাস সম্পর্কে এনডিএ-র বিভিন্ন দলের দৃষ্টিভঙ্গি ঝাড়খণ্ড নির্বাচনের মূল ইস্যু হতে চলেছে এবার। একইসঙ্গে বিজেপির অন্দরেও ক্ষোভ দানা বেঁধেছে। বিজেপি ছেড়ে সরযূ রায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। তাঁকে সমর্থন জানিয়েছে জেডিইউ থেকে শুরু করে বিরোধী জেএমএমও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+