সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে অমিত শাহকে বিতর্কে পাল্টা চ্যালেঞ্জ আসাদউদ্দিন ওয়েইসির

সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে অমিত শাহকে বিতর্কে পাল্টা চ্যালেঞ্জ ওয়েইসির

সিএএ, এনআরসি নিয়ে অমিত শাহেকে বিতর্কে সামিল হওয়ার পাল্টা চ্যালেঞ্জ জানালেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি। গতকাল লখনউয়ে সিএএ নিয়ে বিতর্কে অংশ নেওয়ার জন্য রাহুল, অখিলেশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন অমিত শাহ।

ওয়েইসির পাল্টা চ্যালেঞ্জ

ওয়েইসির পাল্টা চ্যালেঞ্জ

সিএএ-র বিরোধিতায় প্রথম থেকেই কেন্দ্রের বিরুদ্ধে সবর হয়েছিলেন এআইএমআইএম প্রধান অসাদউদ্দিন ওয়েইসি। বুধবার করিমপুরের একটি সভা থেকে প্রকাশ্যে অমিত শাহকে সিএএ নিয়ে বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানালেন তিনি। ওয়েইসি বলেছেন, আসু আমার সঙ্গে বিতর্কে অংশ নিন। রাহুলদের কেন বিতর্কে ডাকছেন।

অমিত শাহের চ্যালেঞ্জ

অমিত শাহের চ্যালেঞ্জ

সিএএ বাতিল হবে না বলে প্রকাশ্যে অমিত শাহ লখনউয়ের জনসভায় হুঁশিয়ারি দিয়েছিলেন অমিত শাহ। এই নিয়ে রাহুল গান্ধী, অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিতর্কে আহ্বান জানিয়েছিলেন তিনি। যার পরেই বিরোধীরা অমিত শাহকে পাল্টা আক্রমণ করেন।

বিরোধীদের জবাব

বিরোধীদের জবাব

অমিত শাহের এই হুঁশিয়ারি শোনার পরেই ২৭ জানুয়ারি রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করানোর সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অখিলেশ যাদব অমিত শাহের হুঁশিয়ারিকে ভন্ড বাবার বচন বলে কটাক্ষ করেছেন। এদিকে আবার পি চিদম্বরম কটাক্ষ করে বলেছেন মোদী কেন তাঁর পরামর্শ মেনে ৫ সমালোচকের সঙ্গে সিএএ নিয়ে বিতর্ক ডাকছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+