আপের ঘোষণার পরে পঞ্জাবে ব্যর্থ BJP-র জোট আলোচনা! দিল্লি নিয়ে কেজরিওয়ালের মন্তব্যেও জল্পনা

শনিবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, তাঁর দল আপ পঞ্জাব ও চণ্ডীগড়ে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। আর রবিবার জানাগেন সেখানে শিরোমণি অকালি দলের সঙ্গে বিজেপির জোট আলোচনা ব্যর্থ হয়েছে। আবার দিল্লি নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য জল্পনা বাড়িয়েছে।

পঞ্জাবে আসন সমঝোতা নিয়ে বিজেপি ও অকালি দলের মধ্যে আলোচনা নিষ্ফলা। একদিকে যখন লোকসভা নির্বাচন ঘোষণার আগে বিভিন্ন রাজ্যে এনডিএকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, সেই সময় এব্যাপারে ধাক্কা গেরুয়া শিবিরে। প্রসঙ্গত গত বেশ কিছুদিন ধরেই পঞ্জাব নিয়ে বিজেপি ও অকালি দলের মধ্যে আলোচনা চলছিল।

Arvind Kejriwal

কেন্দ্রের বিজেপি সরকার নতুন কৃষি আইন চালু করলে, অকালি দল বিরোধিতা করে। তারপর তারা এনডিএ থেকে বেরিয়ে বিধানসভা নির্বাচনে মহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করে প্রতিদ্বন্দ্বিতা করে। পরবর্তী সময়ে বিজেপি ও অকালি দল একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করেছে।

উল্লেখ করা প্রয়োজন, অকালি দল যখন এনডিএ-র অংশ ছিল তারা পঞ্জাবের ১৩ টি আসনের মধ্যে ১০ টি প্রতিদ্বন্দ্বিতা করত আর বিজেপি করত তিনটি আসনে। কিন্তু বিজেপি এবার ছটি আসন দাবি করে বলে জানা গিয়েছে। বর্তমানে পঞ্জাবে অকালি দলের সঙ্গে বিএসপির জোট রয়েছে। পঞ্জাবে বিএসপির ভাল প্রভাব থাকায় অকালি দল জোট ভাঙতে চায় না বলে জানা গিয়েছে।

এদিকে পঞ্জাবের খান্নায় শনিবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন পঞ্জাব ও চণ্ডীগড়ে তারা একাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর এদিন তিনি পঞ্জাবের তারণ তারাণে দলের সমাবেশে বলেছেন, দিল্লির মানুষ সিদ্ধান্ত নিয়েছে, তাঁরা এবার দিল্লির সাতটি আসন আম আদমি পার্টিকে দেবেন। এরপর থেকেই দিল্লি নিয়েও আপের সিদ্ধান্ত কী হতে পারে তা নিয়ে জল্পনা তীব্র হয়েছে।

সমাবেশে ভাষণ দিতে গিয়ে কেজরিওয়াল বলেছেন, বিজেপি ভয় পাচ্ছে যে আপ কেন্দ্র সরকার গঠন করবে। তিনি বলেছেন, বিজেপি শুধু আপকে ভয় পায়। তিনি আরও দাবি করেছে, সারা দেশে আপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কেজরিওয়াল বলেছেন, দশ বছরের ছোট বাচ্চা একটা বড় পার্টিকে নষ্ট করে দিয়েছে। আপ তাদের ঘুমোতে দেয় না। রাতে ভূতের মতো তাদের স্বপ্নে আপ ভাসে বলেও মন্তব্য করেছেন তিনি। অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ পঞ্জাবে যারা তাদের কাজে বাধা দিচ্ছে, দিল্লিতেও তারা বাধা দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+