CBI summons Arvind Kejriwal: কেজরিওয়ালকে সিবিআই তলব আবগারি নীতি মামলায়
এবার তলব করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। শুক্রবার দিল্লির আবগারি নীতি সংক্রান্ত মামলায় সিবিআই তাঁকে তলব করেছে। আগামী ১৬ এপ্রিল অর্থাৎ রবিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। এর আগে দিল্লির উপমুখ্যমন্ত্রীকে এই মামলায় গ্রেফতার করা হয়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআই সলবের পর দলের নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং টুইটারে বলেছেন, "অবশ্যই এই অত্যাচারের অবসান হবে। অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআইয়ের তলব করার বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে সিবিআই দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে। দিল্লি আবগারি নীতি মামলায় আট ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি অপরাধমূলক ষড়যন্ত্র, ৪৭৭-এ ধারায় প্রতারণা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৭ ধারায় গ্রেফতার করা হয়েছিল।
গত বছরের জুলাই মাসে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা নতুন আবগারি নীতি মামলায় বেসরকারি মদ বিক্রেতাদের অযাচিত সুবিধা দেওয়ার অভিযোগে সিবিআই তদন্তের সুপারিশ করেছিলেন। পরে অগাস্টে সিবিআই দিল্লি-এনসিআর এবং পঞ্জাবের ২০টিরও বেশি জায়গায় অভিযান চালায়। অভিযান চলে মণীশ সিসোদিয়ার বাড়িতেও।

এর আগে সিবিআই ছাড়াও, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আবগারি নীতি মামলার বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমারকে জিজ্ঞাসাবাদ করেছে৷ অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বিভাব কুমার। এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কে কে কথা বলেছেন বা তাঁর সাথে কারা দেখা করেছেন, ত জানতে চায় ইডি।
তারপর অরবিন্দ কেজরিওয়ালকে তলব করা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিভাব কুমার, মণীশ সিসোদিয়া এবং অন্যদের বিরুদ্ধে আবগারি নীতির মামলায় হাজার কোটি টাকার কিকব্যাক পেতে ১৭০টি ফোন ব্যবহার, বিনষ্ট ও পরিবর্তন করার অভিযোগ রয়েছে।

এই মামলায় আপ নেত্রী জেসমিন শাহকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বিভবের মতো, জেসমিন শাহকেও দিল্লির নতুন আবগারি নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত বৈঠকগুলি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। জেসমিন শাহ দিল্লির ডায়লগ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিশনের ভাইস-চেয়ারপার্সন।
এখানে উল্লেখ্য, প্রাইভেট ডিসকম বোর্ড থেকে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা যে চারজনকে অপসারণ করেছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন একজন। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করা হল। আগানী ১৬ এপ্রিল তাঁকে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে। তার আগে আম আদমি পার্টি কী অবস্থান নে, সেটাই দেখার।












Click it and Unblock the Notifications