নিজামুদ্দিনের জমায়েত ইস্যুতে এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের
দিল্লিতে নিজামউদ্দিন এলাকায় জমায়েত করায় এক মৌলানার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি জমায়েত হয় এ মাসের শুরুতে। যে জমায়েতে এরপর বহু মানুষের করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে।

দিল্লি সরকার ইতিমধ্যে এই বিষয়ে তৎপরতা দেখাতে শুরু করেছে। এই মাসের শুরুতে সেই জমায়েত হয়। যেখানে দুই হাজারের বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। এবং যেখানে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশ থেকে অতিথিরা আসেন। সেখান থেকেই বেশ কয়েক জনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে বলে জানা গিয়েছে।
বস্তুত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় একশোর ঘর ছুঁয়েছে। এই অবস্থায় কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে কাজ করছে দিল্লির আম আদমি পার্টির সরকার।












Click it and Unblock the Notifications