শিশুদের টিকাকরণ শুরু করুন, সিঙ্গাপুরের বিমান বন্ধ করুন, থার্ড ওয়েভ নিয়ে মোদীকে সতর্ক করলেন কেজরিওয়াল

শিশুদের টিকাকরণ শুরু করুন, সিঙ্গাপুরের বিমান বন্ধ করুন, থার্ড ওয়েভ নিয়ে মোদীকে সতর্ক করলেন কেজরিওয়াল

করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে দেশে। তারমধ্যেই আবার থার্ড ওয়েভ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন করোনার সিঙ্গাপুরের ভাইব্রেন্ট থার্ড ওয়েভ নিয়ে আসতে পারে দেশে। কাজেই এখন থেকেই সতর্ক হতে হবে। হাতে আর বেশি দিন সময় নেই শিশুদের অবিলম্বে টিকাকরণ করার পরামর্শ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।

ধেয়ে আসছে থার্ড ওয়েভ

ধেয়ে আসছে থার্ড ওয়েভ

করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পরার পরেই আইসিএমআরের গবেষকরা সতর্ক করেছিলেন থার্ড ওয়েভ আসবে ভারতে। জুন-জুলাই মাসেই ভারতে থার্ড ওয়েভ আছড়ে পড়তে পারে। আর এই থার্ড ওয়েভে সবচেয়ে বেশি আক্রান্ত হবে শিশুরা এমনই দাবি করেছে সিএমআরআই। তাই আগে থেকেই এই নিয়ে সকলকে সতর্ক করেছেন তাঁরা।

কেজরিওয়ালের সতর্কতা

কেজরিওয়ালের সতর্কতা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থার্ড ওয়েভ নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেছেন অবিলম্বে সিঙ্গাপুরের বিমান বন্ধ করুন। করোনা ভাইরাসের সিঙ্গাপুর ভাইব্রান্ট করোনার থার্ড ওয়েভ নিয়ে আসতে পারে ভারতে। সিঙ্গাপুরের করোনা ভাইব্রেন্ট শিশুদের সবচেয়ে বেশি আক্রান্ত করছে। ভয়ঙ্কর সেই মিউটেশন। তাই অবিলম্বে সিঙ্গাপুরের সব উড়ান বন্ধ করা হোক। দাবি জানিয়েছেন কেজরিওয়াল।

শিশুদের টিকাকরণের দাবি

শিশুদের টিকাকরণের দাবি

সেকেন্ড ওয়েভে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের যুবরা। করোনায় আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন তারা। সেকেন্ড ওয়েভে ঘাতক রূপ প্রথম ওয়েভের থেকে ভয়ঙ্কর। এবার আসছে থার্ড ওয়েভ তাতে সংক্রমণ ছড়াবে শিশুদের বেশি। তাই অবিলম্বে শিশুদের টিকাকরণ শুরু করার কথা বলেছেন কেজরিওয়াল।

শিশুদের টিকার ক্লিনিকাল ট্রায়াল

শিশুদের টিকার ক্লিনিকাল ট্রায়াল

ইতিমধ্যেই শিশুদের টিকাকরণের ক্লিনিকাল ট্রায়ালের সেকেন্ড ও থার্ড পর্যায়ের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একাধিক জায়গায় তার ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে। ভারত বায়োটেক ইতিমধ্যেই সব প্রস্তুতি শুরু করে দিয়েছে। ২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের শেষ দুটি ধাপের ক্লিনিকাল ট্রায়াল হবে। তারপরে তাঁদের টিকাকরণ শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+