শশী থারুর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা

কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। তিরুঅনন্তপুরম কোর্ট তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। তিরুঅনন্তপুরম কোর্ট তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ৩০ বছর আগে লেখা শশী থারুর একটি বই নিয়ে মামলা চলছিল। সেই মামলার শুনানিতে তিনি অনুপস্থিত থাকায় কোর্ট তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

শশী থারুর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা

৩০ বছর আগে গ্রেট ইন্ডিয়ান নোভেল নামে একটি বই লিখেছিলেন কংগ্রেস সাংসদ। অভিযোগ সেই বইয়ে নাকি শশী থারুর নাইয়ার মহিলাদের অবমাননা করেছেন। শনিবার ছিল সেই মামলার প্রথম শুনানি। সাংসদের সহকারীরা জানিয়েছেন কোর্ট যে সমন পাঠিয়েছিল তাতে কবে তাঁকে উপস্থিত হতে হবে সেকথা লেখা ছিল না। সাংসদের গ্রেফতারি এড়াতে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তাঁর সহকারীরা।

গতকাল একটি পোস্ট ঘিরেও বিতর্ক তৈরি করেছিলেন শশী থারুর। কোঝিকোড়েতে সিএএ-র প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস। তার পোস্টার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছিলেন তিনি। ঘটনাচক্রে সেই টুইটে ভারতের ভুল ম্যাপ প্রকাশ করেছিলেন শশী থারুর। মুহূর্তে সেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা সমালোচনা শুরু করেন। শেষে টুইটটি মুছে দিয়ে নতুন করে টুইট করেন শশী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+