কলকাতা জনসভা : অবশেষে হেলিকপ্টারে আসার অনুমতি পেলেন নরেন্দ্র মোদী

গুজরাট সরকারের তরফে মঙ্গলবার রাতে জানানো হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি মিলেছে। সোয়া একটায় বিমানবন্দরে নামার কথা নরেন্দ্র মোদীর। সেখান থেকে দেড়টা নাগাদ কপ্টারে করে যাবেন তিনি। রেসকোর্সে নামবে কপ্টার। এর পর সেখান থেকে সড়কপথে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবেন তিনি। সাড়ে তিনটে নাগাদ সভা শেষ হলে রেসকোর্স থেকে উড়বে হেলিকপ্টার। অরপর বিমানবন্দর থেকে সোজা দিল্লি যাবেন মোদী।
চাপে পড়ে সেনার নির্দেশ বাতিল করেছে প্রতিরক্ষা মন্ত্রক : রাহুল সিনহা
মোদীর জন্য রয়েছে আটোসাটো নিরাপত্তা ব্য়বস্থা। পাটনা জনসভায় বিস্ফোরণের কথা মাথায় রেখেই অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে লালবাজারসূত্রের খবর। কলকাতা পুলিশ সূত্রের খবর, বক্তৃতা মঞ্চ ও স্বয়ং মোদীর নিরাপত্তায় বহাল থাকবে এনএসজি ও গুজরাত পুলিশ। মাঠ ও ট্র্যাফিকের দায়িত্ব কলকাতা পুলিশের।
এদিকে বদল হয়ে সভামঞ্চের দিকেও। ব্রিগেডে সাধারণত ভিক্টোরিয়া মেমোরিয়ালকে পিছনে রেখে সভামঞ্চ করা হয়। কিন্তু মোদীর সভায় মঞ্চ হয়েছে মাঠের পশ্চিমে, অর্থাৎ রেসকোর্সের দিকে। সামনে টাটা সেন্টার। নিরাপত্তা-অফিসারদের পরামর্শেই ব্রিগেডের মঞ্চসজ্জা হয়েছে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, আজ সকাল থেকেই শহরে বিগ্রেডমুখী মিছিল শুরু হবে। হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, শ্যামবাজার থেকে মিছিল আসবে। ফলে এসএন ব্যানার্জি রোড, এজেসি বসু রোড, ওয়েলিংটন, কলেজ স্ট্রিট, স্ট্র্যান্ড রোডে যানজট হতে পারে।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে











Click it and Unblock the Notifications