জলে ভাসছে চারমিনার, বৃষ্টিতে লণ্ডভণ্ড নিজামের শহর, উদ্ধারে নামল সেনা বিপর্যয় মোকাবিলা দল
জলে ভাসছে চারমিনার, লণ্ডভণ্ড নিজামের শহর, উদ্ধারে নামল সেনা বিপর্যয় মোকাবিলা দল
জলে ভাসছে নিজামের শহর। প্রবল বৃয্টিতে জল থই থই চারমিনার। রাস্তা দিয়ে বইছে নদী। জলের তোড়ে ভেসে যাচ্ছে মানুষ, গাড়ি। এমনই বিপর্যন্ত অবস্থা নবাবের রাজ্যপাটে। শেষে উদ্ধারকাজে নামল সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। সকাল থেকে পরিস্থিতি পর্যালোচনায় দফায় দফায় বৈঠক করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। ত্রাণ সামগ্রি ঘরে ঘরে পৌঁেছ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ভাসছে হায়দরাবাদ
এ যাবত এমন বর্ষণ কখনও দেখেনি হায়দরাবাদ। ভরা অক্টোবরে ১৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। রাতারাতি তছনচ হয়ে গিয়েছে গোটা শহর। চার্মিনার থেকে সামসাবাদ সবদিকে জল থইথই অবস্থা। হায়দরাবাদের প্রাণকেন্দ্র চারমিনার জলে ভাসছে। সংলগ্ন বাজার, দোকান সব ডুবে গিয়েছে জলে। ৪৪ নম্বর জাতীয় সড়ক জলের তোড়ে ভেসে গিয়েছে ফলে ঘুর পথে সামসাবাদ বিমানবন্দরে যাওযার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।

উদ্ধারে নামল সেনা
হায়দরাবাদে বন্যা বিধ্বস্ত এলাকার উদ্ধারনে নামানো হল সেনা। উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলও। দুর্গতদের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী কেসিআর নিজে পরিস্থিতির দিকে নজর রাখছেন। জলমগ্ন এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রবল পানীয় জলের সংকট দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে সেই সংকট মেটানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

হলুদ সতর্কতা জারি
এখনই রেহাই মিলবে না হায়দরাবাদবাসীর। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আরও বর্ষণ হবে আশঙ্কা করেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সব সরকারি-বেসরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে।

উদ্বেগে অন্ধ্রও
তেলঙ্গানার পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও শুরু হয়েছে প্রবল বর্ষণ। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক সেরেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। তিনি জানিয়েছেন ত্রাণের জন্য শুকনো খাবার সব মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষ্ণা এবং গোদাবরী নদী ফুঁসছে। একাধিক জায়গায় গোদাবরী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।












Click it and Unblock the Notifications