বেআইনি অস্ত্র নির্মানে কড়া সাজা, লোকসভায় পাস হল অস্ত্র আইনের সংশোধনী

লোকসভায় সংশোধনীতে বলা হয়েছে বেআইনিভাবে অস্ত্র নির্মান এবং অস্ত্র বিক্রির উপর শাস্তি আরও কড়া হয়েছে।

অস্ত্র আইনের সংশোধনী পাস হয়ে গেল লোকসভায়। এই সংশোধনীতে বেআইনি অস্ত্র নির্মান এবং বেআইনিভাবে অস্ত্র বিক্রিতে কড়া শাস্তির কথা বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই সংশোধনীতে এক জন ব্যক্তি দুটি অস্ত্র রাখার লাইসেন্স পাবেন।

বেআইনি অস্ত্র নির্মানে কড়া সাজা, লোকসভায় পাস হল অস্ত্র আইনের সংশোধনী

একই সঙ্গে বেআইনি ভাবে অস্ত্র বিক্রি করলে সাজা আরও কড়া হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এই আইনের সংশোধনী অত্যন্ত জরুরি ছিল বলে জানিয়েছেন তিনি। গত কয়েকমাস ধরে দেশের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে অস্ত্র বিক্রি বেড়েই চলেছিল। তাতে সঙ্গি এবং সংন্ত্রাসবাদীদের পথ সুগম হচ্ছে সেকারণেই এই সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

লোকসভায় সংশোধনীতে বলা হয়েছে বেআইনিভাবে অস্ত্র নির্মান এবং অস্ত্র বিক্রির উপর শাস্তি আরও কড়া হয়েছে। সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের সাজা নির্ধারণ করা হয়েছে। বেআইনিভাবে অস্ত্র বিক্রিতে সাত থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড। পুলিসের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+