নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন সচিব অনুপ চন্দ্র পাণ্ডে

নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন সচিব অনুপ চন্দ্র পাণ্ডে

নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন উত্তরপ্রদেশের প্রাক্তন সচিব অনুপ চন্দ্র পাণ্ডে। কেন্দ্রীয় আইন মন্ত্রক থেকে বলা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার হিসাবে অনুপ চন্দ্র পাণ্ডেকে নিয়োগ করেছেন। এপ্রিলে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার অবসর নেওয়ার পর থেকে এই পদটি ফাঁকা পড়েছিল।

নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন সচিব অনুপ চন্দ্র পাণ্ডে

১৯৮৪ সালের আইএএস ব্যাচের অফিসার অনুপ চন্দ্র পাণ্ডে স্নাতক হন চণ্ডীগড়ের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এবং বিজনেস অ্যাডমিশন নিয়ে স্নাতকোত্তর পাশ করেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এবং বিহারের মগধ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইতিহাসে ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৭ সালের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের মুখ্য সচিব হিসাবে যোগ দেন এবং ২০১৯ সালের অগাস্ট পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন। এর আগে তিনি রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কমিশনার হিসাবেও ছিলেন।

কেন্দ্রের যুগ্ম সচিব হিসাবেও প্রাক্তন এই আমলা চার বছর পরিষেবা দিয়েছে সরকারকে। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটপর্বের মধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব সামলেছেন সুশীল চন্দ্র। মুখ্য নির্বাচন কমিশনারের পদে সুনীল অরোরার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মুখ্য নির্বাচনী কমিশনার সুশীল চন্দ্র ও নির্বাচন কমিশনার হিসাবে হিসাবে নিযুক্ত রাজীব কুমার কাজ করছেন। সুনীল অরোরার পদেই নিযুক্ত হলেন অনুপ চন্দ্র পাণ্ডে। আগামী বছরে গোয়া, মণিপুর, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে নির্বাচন রয়েছে। যা সামলাবেন অনুপ চন্দ্র পাণ্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+