Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নাজিব আহমেদের পর ফের নিখোঁজ জেএনইউ-এর অপর এক ছাত্র

নাজিব আহমেদের পর ফের নিখোঁজ জেএনইউ-এর অপর এক ছাত্র। গত দুদিন ধরে ক্যাম্পাস থেকে নিখোঁজ মুকুল জৈন নামে ওই ছাত্র।

নাজিব আহমেদের পর ফের নিখোঁজ জেএনইউ-এর অপর এক ছাত্র। গত দুদিন ধরে ক্যাম্পাস থেকে নিখোঁজ মুকুল জৈন নামে ওই ছাত্র।

নাজিব আহমেদের পর ফের নিখোঁজ জেএনইউ-এর অপর এক ছাত্র

বছর ছাব্বিশের মুকুল জৈন জেএনইউ-এর জীবন বিজ্ঞানের ছাত্র। পিএইচডি-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ওই ছাত্র নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ। ৮ জানুয়ারি বিকেলে নিখোঁজের ডায়েরি করা হয়। সাউথ ওয়েস্ট ডিস্ট্রিক্টটের সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, সম্পর্কে অবনতির কারণেই ওই ছাত্র নিখোঁজ বলে সন্দেহ করা হচ্ছে।

নাজিব আহমেদের পর ফের নিখোঁজ জেএনইউ-এর অপর এক ছাত্র

ছাত্র সংগঠনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার বিষয়টি নিয়ে প্রচার করা হচ্ছে।

২০১৬-র ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মাহি মান্ডভি হস্টেল থেকে নিখোঁজ হয়েছিলেন জেএনইউ-এর এমএসসি বায়োটেকনোলজির ছাত্র নাজিব আহমেদ। আগের রাতে তাঁর সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কয়েকজন ছাত্রের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল বলে জানা গিয়েছিল।

ঘটনার প্রায় মাসখানেক পর নাজিবের মা দিল্লি হাইকোর্টে আবেদন করেন, তাঁর ছেলেকে খুঁজে দেওয়ার জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দিতে।

গতবছরের ১৬ মে হাইকোর্ট বিষয়টির তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+