ভারতের ফসলে পঙ্গপালের দ্বিতীয় হামলার স্রোত আসতে চলেছে! কোন মরশুম নিয়ে সতর্কতা FAO এর

পঙ্গপালের হানায় ইতিমদ্যেই দেশের ১৬ টি রাজ্যে সতর্কতা জারি হয়েছে। দেশের বহু জায়গায় ফসলে বড়সড় ক্ষতি হয়েছে। বহু ফসল নষ্ট হয়েছে পঙ্গপালের হানায়। এমন পরিস্থিতিতে ফের একবার ভারতে নতুন করে পঙ্গপালের হানা আসবে বলে মনে করা হচ্ছে।

ফের কবে পঙ্গপালের হানা ?

ফের কবে পঙ্গপালের হানা ?

জুলাই মাসে পঙ্গপালের হানা নতুন করে আঁচ ফেলতে পারে। বর্ষাকালের মধ্যেই এই পঙ্গপালের হানা আসতে পারে বলে সতর্কতা জারি করেছে, রাষ্ট্রসংঘের ফুড অ্যাগরিকালচারাল অর্গানাইজেশন । এই পোকার দাপটে ৩৫ হাজার মানুষের মুখের গ্রাস নষ্ট হতে পারে। কারণ এরা ১৫০ কিলোমিটার জমির ফসল একদিনে খেয়ে নেয়।

 ১৯৬২ র পর প্রথম..

১৯৬২ র পর প্রথম..

রাষ্ট্রসংঘের এই প্রতিষ্ঠান জানিয়েছে, পাকিস্তান থেতে এই ফসল খেকো পোকা রাজস্থানে ঢোকে। যে দল ১৯৬২ সালের পর প্রথম উত্তর ভারতের কোনও অংশে প্রবেশ করল। নিঃসন্দেহে এই হানা দেশের ফসলের উৎপাদনকে আঘাত করবে বলে মনে করা হচ্ছে।

 বর্ষাকালে বংশবৃদ্ধির সম্ভাবনা

বর্ষাকালে বংশবৃদ্ধির সম্ভাবনা

বিশেষজ্ঞরা বলছেন, রাজস্থানে ভালো বৃষ্টি হলে সেখানে বংশবৃদ্ধি করতে পারে পঙ্গপালের দল। বর্ষার শুরুতে পঙ্গপাল প্রজননের মাত্রা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা। ফলে লাভের চেয়ে বর্ষার আগমনে ক্ষতিই বেশি হবে বলে মনে করা হচ্ছে।

আফ্রিকা ও পঙ্গপাল

আফ্রিকা ও পঙ্গপাল

পঙ্গপালের দৌরাত্ম আফ্রিকা থেকে শুরু হয়েছে। সেই আফ্রিকাতেও জুনের মধ্যবর্তী অংশে বড় হামলা নতুন করে দেখা দিতে পারে বলে খবর। আফ্রিকার উত্তরঅংশে পঙ্গপালের হানা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+