নির্ভয়া মামলায় প্রতিবাদ, 'মৌন ব্রত' নিলেন সমাজকর্মী আন্না হাজারে
নির্ভয়া মামলা নিয়ে মৌন ব্রত নিলেন সমাজকর্মী আন্না হাজারে। মহারাষ্ট্রের আহমেদনগরের রালেগাঁও সিদ্ধিতে তিনি প্রতিবাদ শুরু করেছেন
নির্ভয়া মামলা নিয়ে মৌন ব্রত নিলেন সমাজকর্মী আন্না হাজারে। মহারাষ্ট্রের আহমেদনগরের রালেগাঁও সিদ্ধিতে তিনি প্রতিবাদ শুরু করেছেন। নির্ভায়া মামলা ছাড়াও মহিলাদের বিরুদ্ধে জঘন্য অপরাধের দ্রুত বিচারের দাবি করেছেন তিনি।

৯ ডিসেম্বর নিজের অবস্থান জানিয়ে আন্না হাজারে চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জানিয়েছিলেন ২০ ডিসেম্বর থেকে তিনি মৌন ব্রত নেবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আন্না হাজারে এদিন জানিয়েছেন, নির্ভয়া কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে তিনি মৌন ব্রত শুরু করেছেন। যদি তা না হয় তিনি অনির্দিষ্টকালের অনশন শুরুর হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ।
আন্না হাজারে বলেছেন, দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় মহিলাদের বিরুদ্ধে জঘন্য অপরাধের ঘটনা ঘটছে। দেশের মানুষ হায়দরাবাদ ধর্ষণে অভিযুক্ত ৪ জনের এনকাউন্টারকে স্বাগত জানিয়েছেন। কেননা এই সংক্রান্ত ক্ষেত্রে বিচার বিভাগ এবং পুলিশের প্রক্রিয়ায় দেরি হচ্ছে। তিনি মহিলাদের বিরুদ্ধে জঘন্য অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচারের দাবি করেছেন।
এছাড়াও হাজারে সংসদে জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি বিল পাশ করানোর দাবি করেছেন।












Click it and Unblock the Notifications