বিশাল বরফের ‘পাহাড়’ রাস্তা ধরে ধেয়ে আসছে! চাঞ্চল্যকর এই ভিডিও মুহূর্তে ভাইরাল
রাস্তা ধরে এগিয়ে আসছে আস্ত একটা হিমবাহ। হিম শীতল সেই প্রবাহের গতিবিধির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সাড়া পেলে দিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে যে হিমাচল প্রদেশের একটি রাস্তা ধরে নীচে নেমে আসছে হিমবাহটি।
রাস্তা ধরে এগিয়ে আসছে আস্ত একটা হিমবাহ। হিম শীতল সেই প্রবাহের গতিবিধির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সাড়া পেলে দিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে যে হিমাচল প্রদেশের একটি রাস্তা ধরে নীচে নেমে আসছে হিমবাহটি। এবং পর্যটকরা সুরক্ষার জন্য ছুটে পালাচ্ছেন তা দেখে। মুহূর্তে বাইরাল হয়েছে ভিডিওটি।

ভিডিওটি দেখে পর্যটকরাও হতভম্ব
ভিডিওটি হিমাচল প্রদেশের পুহের কাছে টিঙ্কু নালায় শুট করা হয়েছিল। এটি জানুয়ারীর প্রথম দিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সোমবার আইআরএস কর্মকর্তা নাভিদ ট্রাম্বু টুইটারে পোস্ট করেন এই ভিডিওটি। ভিডিওটি দেখে পর্যটকরাও হতভম্ব।

অবাক দৃশ্য দেখে পালাতে ভুলে ছবি তুলতেই ব্যস্ত
পর্যটকরাও অনেকে তাঁদের ফোনে দৃশ্যটি রেকর্ড করেছিলেন, তুষারপাতের পর তা যেভাবে চলতে শুরু করে, দেখা যায় রাস্তার উপরও সেভাবে এগিয়ে আসছে হিমবাহটি। অনেকে পালান, পালান বলে চিৎকারও করছেন। ভিডিওতে একজনকে বারবার চেঁচামেচি করতে শোনা গিয়েছে। কিছু পর্যটক তাদের গাড়িতে উঠে আবার ছবি তুলে যাচ্ছেন।

স্বল্প সময়েই ৭৬ হাজার শেয়ার
ভিডিওটি অনলাইনে পোস্ট করার পরে দেখা গিয়েছে স্বল্প সময়েই ৭৬ হাজার শেয়ার হয়েছে। তবে কিছু লোক মিস্টার ট্রাম্বুর দাবি নিয়ে বিতর্কে সামিল হয়েছে। তাঁদের মতে ভিডিওটিতে যা দেখা যাচ্ছে, সেটা হিমবাহ নয়। কারণ হিমবাহের চলন আরও ধীরে, এই তুষারপিণ্ড অপেক্ষাকৃত বেশি গতিতে ধেয়ে আসছে।

ভিডিওতে দেখা গিয়েছে হিমবাহটি বিশাল
যাই হোক ভিডিওতে দেখা গিয়েছে হিমবাহটি বিশাল। তা ধীর গতিতে এগিয়ে আসছে। তবে বিতর্ক চলছেই। এটি হিমবাহ নাকি তুষারখণ্ড। ভ্রমণকারীদের অনেকের দাবি, এটি একটি তুষারপাতের অংশ, যা রাস্তায় পিছলে যাচ্ছে। কারণ রাস্তাটির উপরে বরফের স্তর রয়েছে এবং ফলস্বরূপ খুব কম ঘর্ষণ হচ্ছে এবং পিছলে যাচ্ছে।












Click it and Unblock the Notifications