হঠাৎ আমূল গার্লের চোখে জল! কী বলতে চায় সে
স্বদেশ হোক বা আন্তর্জাতিক, সাম্প্রতিক নানা বিষয়ে তাদের মত প্রকাশ করে আমূল, তাদের আমূল গার্লের মাধ্যমে। এবার আমূল গার্লের চোখে জল। পাশে লেখা হচ্ছে 'জারা আঁখো মে ভরলো পানি'।
স্বদেশ হোক বা আন্তর্জাতিক, সাম্প্রতিক নানা বিষয়ে তাদের মত প্রকাশ করে আমূল, তাদের আমূল গার্লের মাধ্যমে। এবার আমূল গার্লের চোখে জল। পাশে লেখা হচ্ছে 'জারা আঁখো মে ভরলো পানি'।

বিজ্ঞাপনের মাধ্যমে সচেতনতা। বছরের পর বছর ধরে ভারতে যা করে চলেছে আমূল। সাম্প্রতিক চর্চিত বিভিন্ন বিষয়ের ওপর এই সচেতনতা প্রচার চালানো হয়।
এই মুহূর্তে দেশের বহুল চর্চিত বিষয় হল কাঠুয়, উন্নাও-সহ দেশের নানা অংশে নাবালিকা ধর্ষণ ও হত্যার ঘটনা। সেই বিষয়টিকে সামনে রেখেই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।
দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই বিষয়টিকেই তুলে ধরেছে আমূল। টুইটে আমূল গার্লের ছবি পোস্ট করে মন্তব্য করা হয়েছে, মহিলাদের নিগ্রহকে নিন্দা করা হচ্ছে।
বুধবার মহিলাদের নিরাপত্তার বিষয় নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।
#Amul Topical: Condemning atrocities on women... pic.twitter.com/igj84im1Q7
— Amul.coop (@Amul_Coop) April 17, 2018

Click it and Unblock the Notifications