Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জয়ললিতার নামে নতুন দল গড়ে তামিল রাজনীতির খেলা জমিয়ে দিলেন টিটিভি দিনাকরণ

শশীকলা নটরাজনের ভাইপো তথা বিদ্রোহী এআইএডিএমকে নেতা টিটিভি দিনাকরণ নতুন দল গড়লেন তামিলনাড়ুতে।

জেলবন্দি শশীকলা নটরাজনের ভাইপো তথা বিদ্রোহী এআইএডিএমকে নেতা টিটিভি দিনাকরণ নতুন দল গড়লেন তামিলনাড়ুতে। কয়েকদিন আগেই বিরোধী এআইএডিএমকে ও ডিএমকে-র বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে লড়ে আরকে নগর উপনির্বাচনে জয় পেয়েছেন দিনাকরণ।

জয়ললিতার নামে নতুন দল গড়লেন টিটিভি দিনাকরণ

আর সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই একদিকে জয়ললিতা ও অন্যদিকে শশীকলা নটরাজনের কাটআউট লাগিয়ে নতুন দল আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাগম তৈরি করে ফেললেন দিনাকরণ।

দিনাকরণের দলের প্রতীক চিহ্ন হতে চলেছে প্রেসার কুকার। দিনাকরণ মাদুরাইয়ে নিজের দলের নাম ও প্রতীক ঘোষণা করে বলেছেন, আগামী যত নির্বাচন হবে সবকটিতে আমরা নতুন নাম ও প্রতীকে লড়ে জিতব। পাশাপাশি এআইএডিএমকে-র দুই পাতাওয়ালা প্রতীক চিহ্নও নিজের দখলে আনতে তিনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

খেলা জমিয়ে দিলেন টিটিভি দিনাকরণ

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতার নামে শুধু দল নয়, দলের পতাকাও তৈরি করেছেন দিনাকরণ। মূল লক্ষ্য অবশ্যই এআইএডিএমকে দলে ভাঙন ধরিয়ে নিজের দল ভারী করা। জয়ললিতা ছাড়াও শশীকলার ব্যানার পোস্টারেও আজ ছেয়ে গিয়েছে মাদুরাই। এখন দেখার তামিল রাজনীতিতে কতটা ঝড় তুলতে পারেন শশীকলার ভাইপো।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+