এনআরসির সঙ্গে এনপিআরের কোনও যোগসূত্র নেই! বাংলা-কেরলের মুখ্যমন্ত্রীকে আর্জি শাহের

ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এনপিআরের মধ্যে কোনও যোগসূত্র নেই। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ সাফ জানালেন এ কথা।

ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এনপিআরের মধ্যে কোনও যোগসূত্র নেই। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত শাহ সাফ জানালেন এ কথা। পশ্চিমবঙ্গ এবং কেরালার মুখ্যমন্ত্রীরা এনপিআরের জন্য তথ্য সংগ্রহ থেকে বিরত হওয়ার পর এই বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এনআরসির সঙ্গে এনপিআরের কোনও যোগসূত্র নেই! বাংলা-কেরলের মুখ্যমন্ত্রীকে আর্জি শাহের

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের তরফে ডিজিটাল রেজিস্টার নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়। কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন এনপিআর হল একটি স্বতন্ত্র পরিচয়ের ডাটাবেস। তাই এটা সমস্ত রাজ্যেরই করা উচিত। ইতিমধ্যে তা শুরুও হয়েছিল। কিন্তু সিএএ লাগু হওয়ার পর থমকে গিয়েছে এনপিআরের কাজ।

অমিত শাহ বলেন, বাংলা ও কেরালার মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এনপিআর প্রত্যাহারের সিদ্ধান্তটি নিয়ে পুনর্বিবেচনা করুন তাঁরা। শাহ সংবাদ সংস্থাকে বলেন, তাদের এই সিদ্ধান্তের ফলে সরকারী প্রকল্পগুলির সুবিধা পাওয়া দরিদ্রদের ক্ষতি হবে। তিনি বলেন, এই এনপিআর দেশের উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তি হতে চলেছে। এনআরসির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+