কানহাইয়ার থেকেও বেশি ভয়ঙ্কর শারজিল ইমাম, আক্রমণ অমিত শাহের
কানহাইয়ার থেকেও বেশি ভয়ঙ্কর শারজিল ইমাম, আক্রমণ অমিত শাহের
সিএএ প্রতিবাদী জেএনইউ-র ছাত্র নেতা শারজিল ইমাম গ্রেফতারের পরেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কানহাইয়া কুমার। শারজিলকে কানহাইয়ার থেকেও ভয়ঙ্কর বলে দাবি করেছেন অমিত। জয়পুরের একটি সভা থেকে শারজিলেকর গ্রেফতারির খবর জানিয়ে তিনি বলেন, তাঁকে জেলে রাখা হবে।

তিনদিন ধরে শারজিলের সন্ধান চালানোর পর অবশেষে পুলিসের নাগালে এলেন তিনি। বিহারের একটি থানায় গিয়ে শারজিল আত্মসমর্পণ করেন বলে খবর। যদিও দিল্লি পুলিস শারজিলের আত্মসমর্পনের খবর অস্বীকার করেছে। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লির শাহিন বাগের সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন শারজিল।
গত ২৪ জানুয়ারি শারজিলের একটি ভিডিও প্রকাশ করেছিল বিজেপি। তাতে দেখা গিয়েছিল শারজিল মুসলিমদের প্ররোচনা দিচ্ছেন অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করার কথা বলে। প্রায় ৬টি রাজ্যে শারজিলের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ ছিল। গ্রেফতারির পর তাঁকে ট্রানজিট রিমান্ডে দিল্লি আনা হবে।












Click it and Unblock the Notifications