‘মৌনীবাবার ১০ বছরেই ‘আলিয়া-মালিয়া-জামালিয়া’রা মাথা কেটে নিয়ে গিয়েছে সেনাদের’
কংগ্রেসের মৌনিবাবা প্রধানমন্ত্রীর আমলেই যত অনুপ্রবেশ হয়েছে। ১০ বছরেই ‘আলিয়া-মালিয়া-জামালিয়া’রা ভারতে ঢুকেছে আর মাথা কেটে নিয়ে গিয়েছে ভারতীয় সেনাদের। ৫৬ ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী এসেই তা রুখেছেন।
কংগ্রেসের মৌনিবাবা প্রধানমন্ত্রীর আমলেই যত অনুপ্রবেশ হয়েছে। শুক্রবার সিমলায় এক জনসভা থেকে সোনিয়া-মনমোহনের আমলে ইউপিএ সরকারকে কাঠগড়ায় তুলে অমিত শাহ বলেন, ওই ১০ বছরেই 'আলিয়া-মালিয়া-জামালিয়া'রা ভারতে ঢুকেছে আর মাথা কেটে নিয়ে গিয়েছে ভারতীয় সেনাদের। ৫৬ ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী এসেই তা রুখেছেন।
|
অনুপ্রবেশকারীদের ‘আলিয়া-মালিয়া-জামালিয়া’ বলে উল্লেখ
হিমাচল প্রদেশে বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উৎসবে যোগ দিয়ে অমিত শাহ পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের ‘আলিয়া-মালিয়া-জামালিয়া' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব অনুপ্রবেশকারীরা ভারতীয় সেনাদের হত্যা করে চলে যায়। মোদী সরকার পাকিস্তানের মাটিতে হানা দিয়ে তাদের উচিত শিক্ষা দিয়েছে।

সোনিয়া-মনমোহনজির আমলে ১০ বছর ধরে অনুপ্রবেশ!
অমিত শাহের কথা, "সোনিয়া-মনমোহনজির কংগ্রেস সরকার ১০ বছর ছিল। এইসময়ে পাকিস্তানের আলিয়া-মালিয়া-জামালিয়ারা প্রতিদিন ভারতে অনুপ্রবেশ করেছে। তারা প্রায়ই আমাদের সৈন্যদের উপর হানা দিত। মোদী দেশের প্রধানমন্ত্রী হয়ে আসার পর তা রোখা গিয়েছে।

মৌনীবাবা আর নেই, এখন ৫৬ ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী
অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর পাকিস্তান ভাবল, এটা কংগ্রেস সরকার নয়। আর এভাবে অনুপ্রবেশ করা যাবে না। মৌনীবাবা আর নেই, এখন ৫৬ ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী। তা পুলওয়ামাকাণ্ডের পর হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। বালাকোটে হানা দিয়ে বুঝিয়ে দিয়েছেন মোদী সরকার।

রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন অমিত শাহ
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কংগ্রেস জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। সিএএর কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও বিধান নয়। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। তা নিয়ে রাজনীতি করছেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications