সিএএ-তে আদৌ কি আছে নাগরিকত্ব হরণের কথা, মমতা-রাহুলকে চ্যালেঞ্জ অমিত শাহের
সিএএ-তে আদৌ কি আছে নাগরিকত্ব হরণের কথা, মমতা-রাহুলকে চ্যালেঞ্জ অমিত শাহের
দুদিন হল সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশে লাগু করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। শনিবারের পর রবিবারও প্রধানমন্ত্রী মোদীর সফরকে ঘিরে বিক্ষোভ কলকাতায়। যার পুরোটাই সিএএকে ঘিরে। সেই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসকে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেশকে বিভ্রান্তির মধ্যে রাখার অভিযোগ
আক্রমণ শানাতে গিয়ে অমিত শাহ সিএএ নিয়ে দেশে বিভ্রান্তিমূলক প্রচারের অভিযোগ করেছেন কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে। তিনি চ্যালেঞ্জ করে বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনে এমন কোনও বিধান দেখানো হোক, যেখানে কারও নাগরিকত্ব হরনের কথা বলা হয়েছে।
অমিত শাহ সমাবেশে জোর দিয়ে বলেন, ভারতে আসা পাকিস্তানের হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্টদেরও সমান অধিকার রয়েছে এই দেশে। সিএএ-র মাধ্যমে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মমতা, রাহুলকে চ্যালেঞ্জ অমিত শাহের
মধ্যপ্রদেশের জব্বলপুরের সভা থেকে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তাঁরা সংশোধিত নাগরিকত্ব আইন থেকে কোনও একটা অংশ খুঁজে বের করে দেখাক যেখানে বলা হয়েছে, কারও নাগরিকত্ব হরণ করা হবে।

সিএএ নিয়ে বিজেপির সচেতনতা সভা
এদিন মধ্যপ্রদেশের জব্বলপুরে সিএএ নিয়ে বিজেপির সচেতনতা সভায় যোগ দিয়েছিলেন অমিত শাহ। দেশের জনগণের কাছে সিএএ নিয়ে পৌঁছে যেতে কিছুদিন আগে বিজেপির তরফে দরজায় দরজায় প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছিল।

সিএএ লাগু করবে না মধ্যপ্রদেশে
অন্য অবিজেপি শাসিত রাজ্যগুলির মতো কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ জানিয়ে দিয়েছে, তারা মধ্যপ্রদেশে সিএএ লাগু করবে না।












Click it and Unblock the Notifications