ফের এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আরও একবার হাসপাতালে ভর্তি অমিত শাহ। এর আগে করোনার কারণে তিনি হাসপাতালে ভর্তি হন। পরে পোস্ট কোভিড চিকিৎসার জন্য এইমসে ভর্তি হয়েছিলেন। এরপর ৩১ অগাস্ট হাসপাতাল থেকে তিনি ছাড়া পেতেই, শনিবার রাতে তিনি ফের এইমসে ভর্তি হন।

ফের এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

এইমস সূত্রের খবর করোনা পরবর্তী চিকিৎসার জন্যই অমিত শাহ হাসপাতালে ভর্তি। এদিকে, জানা গিয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যা এখনও থাকায় নতুন করে এইমসে ভর্তি করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। উল্লেখ্য, গত ২ অগাস্ট অমিত শাহের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপর তাঁর ১৪ অগাস্ট নেগেটিভ রিপোর্ট আসে। এরপর ১৪ অগাস্টের পর থেক তিনি এইমসে ভর্তি হন।

জানা গায়েছে শনিবার রাত ১১ টা নাগাদ এইণসে কার্গো নিউরো টাওয়ারে তিনি ভর্তি হন। এখনও পর্যন্ত তাঁর করোনা পরবর্তী চিকিৎসা সেখানেই চলছে বলে খবর। উল্লেখ্য, এইমসের কার্গো নিউরো টাওয়ারে কেবলমাত্র দেশের ভিভিআইপি ব্যক্তিত্বদেরই চিকিৎসা হয়। আর সেখানেই ভর্তি দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+