লাদাখ সংঘাতের পাশাপাশি রমরমিয়ে চলেছে চিনা ফোনের ব্যবসা, প্রকাশ্যে ২০২০ সালের চাঞ্চল্যকর রিপোর্ট

লাদাখ সংঘাতের অন্তরালে রমরমিয়ে চলছে চিনা ফোনের ব্যবসা, প্রকাশ্যে ২০২০ অর্থবর্ষের চাঞ্চল্যকর রিপোর্ট

লাদাখে এখন চরমে উত্তেজনা। দুই দেশের বিরোধ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। ঠিক সেই সময়ই একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে। তাতে জানা গিয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে ভারতে ৪৫ শতাংশ স্মার্টফোন চিন থেকে আমদানী হচ্ছে। ২১ তারিখ থেকে চিনা দ্রব্যের তালিকা তৈরি করে স্ক্রুিটনি করতে চলেছে মোদী সরকার।

লাদাখে উত্তেজনা

লাদাখে উত্তেজনা

লাদাখে উত্তেজনা চরমে উঠে গিয়েছে। দুই দেশই একে অপরকে হুঁশিয়ারি দিয়ে চলেছে। চিন কিছুতেই এলএসি মানতে রাজি নয়। লাদাখে অশান্তির জন্য ভারতকেই দায়ী করেছে বেজিং। অন্যদিকে ভারত আবার হুঁসিয়ারি দিয়েছে কোনওভাবেই ভারতীয় সেনা সীমান্তে পেট্রোলিং বন্ধ করবে না। চরম চাপান উতর শুরু হয়ে গিয়েছে লাদাখে।

চিনা স্মার্টফোন বাজারে

চিনা স্মার্টফোন বাজারে

এই চাপান উতোরের মধ্যেই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এখনও ভারতে রমরমিয়ে ব্যবসা করে চলেছে চিনা স্মার্টফোন। ২০১৯-২০ অর্থবর্ষে ভারতে ৪৫ শতাংশ চিনা ফোন আমদানি করা হয়েছে। ২৫,৪৪১ কোটি টাকার চিনা ফোন ভারতের বাজারে এসেছে। এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে ডিজিসিআই অ্যান্ড এস।

রাজ্যসভায় বিবৃতি

রাজ্যসভায় বিবৃতি

রাজ্যসভায় লিখিত বিবৃতি দিয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে ১.১৫.৫৫৮ কোটি টাকার আমদানি বাণিজ্য হয়েছে। তার মধ্যে চিন থেকে ৪২,৯৮৩ কোটি টাকার দ্রব্য আমদানি হয়েছে। এদিকে লাদাখ সংঘাতের পর থেকে গোটা দেশে চিনা দ্রব্য বর্জনের রব উঠেছে।

চিনা দ্রব্য সামগ্রির আমদানি নিয়ন্ত্রণ

চিনা দ্রব্য সামগ্রির আমদানি নিয়ন্ত্রণ

২১ তারিখ থেকেই চিনা সামগ্রি আমদানি নিয়ন্ত্রণে অভিযান শুরু করবে বাণিজ্য মন্ত্রক। ভারতে কোন কোন ক্ষেত্রে কী কী চিনা সামগ্রি আসে তার তালিকা তৈরি করে স্ক্রুটিনি শুরু করার কথা। তারপরেই আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আমদানি দ্রব্যের তালিকা তৈরি করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+