করোনা আবহে বড় জয় উদ্ধবের, মহারাষ্ট্রে বিধান পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শিবসেনা সুপ্রিমো

করোনা আবহে বড় জয় উদ্ধবের, মহারাষ্ট্রে বিধান পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শিবসেনা সুপ্রিমো

করোনায় বিধ্বস্ত মহারাষ্ট্র। তারমধ্যেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। নিরাপদ করলেন মুখ্যমন্ত্রী পদটি। বৃহস্পতিবার মহারাষ্ট্রের বিধান পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি। তাঁর সঙ্গে আরও ৮ জন জয়ী হয়েছেন বিধান পরিষদে।

বিধান পরিষদে জয়ী উদ্ধব

বিধান পরিষদে জয়ী উদ্ধব

করোনা আবহের মধ্যেই মুখ্যমন্ত্রী পদ অনিশ্চিত হয়ে পড়েছিল উদ্ধবের। পদ রক্ষায় ৬ মাসের মধ্যে বিধানসভায় নির্বাচিত হয়ে আসার কথা ছিল তাঁর। কিন্তু তা অনিশ্চিত হয়ে পড়ে করোনা পরিস্থিতির কারণে। এই পরিস্থিতিতে নির্বাচন না করানোর আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু তাতে সম্মত হননি রাজ্যপাল। শেষে বিধান পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন উদ্ধব। তাঁর সঙ্গে আরও ৮ জন বিধান পরিষদে জয়ী হয়েছেন।

উদ্ধব ছাড়াও জয়ী হয়েছেন ৮ জন

উদ্ধব ছাড়াও জয়ী হয়েছেন ৮ জন

বিধান পরিষদে ৯টি আসন খালি ছিল। তাতে উদ্ধব ছাড়াও ৮ জন জজয়ী হয়েছেন। পরিষদের ডেপুটি চেয়ারপারসন নীলম গোরহে, বিজেপির রঞ্জিতসিন মোহিত পাটিল, গোপীচাঁদ পাড়লকর, প্রবীণ ডাটকে, রমেশ কারাড়, এনসিপির শশীকান্ত শিণ্ডে, আমোল মিতকারী এবং কংগ্রেসের রাজেশ রাঠোড়। এদিন বিকেল ৩টে পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় সকলকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করা হয়।

করোনা সংকট মহারাষ্ট্রে

করোনা সংকট মহারাষ্ট্রে

দেশের মধ্যে সবচেেয় বেশি করোনা সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা ২৫,০০০ ছাড়িয়েেছ। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় সাড়ে ৫ হাজার। মৃত্যু হয়েছে ৯৭৫ জনের। সেই সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় এখনও লকডাউন কড়া রয়েছে মুম্বই এবং পুণেতে।

করোনা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ

করোনা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ

করোনা পরিস্থিতি মোকাবিলা করাই এখন উদ্ধব সরকারের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ধারাভি বস্তিতে কিছুতেই করোনা সংক্রমণ রোধ করা যাচ্ছে না। পরিস্থিতি আয়ত্তে আনতে বিএমসির কমিশনারকে সরানো হয়েছে। অত্যন্ত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই রাজ্যর পরিস্থিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+