করোনা লকডাউনে পোষ্য বিড়ালের খাবারের জন্য হাইকোর্টের গেলেন কেরলের যুবক
করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো নিষেধ।
করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো নিষেধ। এই পরিস্থিতিতে পোষ্য বিড়ালের জন্য খাবার কিনতে বেরিয়েছিলেন কেরলের এক ব্যক্তি। কিন্তু লকডাউনে বাড়ির বাইরে বেরনোয় পুলিস তাঁকে বাধা দেয়। শেষে পোষ্যের খাবার সংগ্রহের জন্য কেরল হাইকোর্টে আবেদন জানান তিনি। তাঁর আবেদন শুনে কেরল হাইকোর্ট জানিয়েছে পোষ্য জন্য সহানুভূতিশীল হতে হবে তাই সেই ব্যক্তিকে পোষ্যের খাবার আনার অনুমতি দিয়েছেন।

পোষ্য বিড়ালের খাবার আনার জন্য তাঁকে কোচির পশু হাসপাতালে যেতে হচ্ছিল। তার জন্য অনলাইনে পাস চেয়ে অনুমতিও চেয়েছিলেন সেই ব্যক্তি। কিন্তু তাঁকে পাস দেয়নি কেরল প্রশাসন। তিনি আদালতকে জানান নিরামিষ ভোটন করেন তিনি। সেকারণে বিড়ালের জন্য আমিষ খাবার সংগ্রহ করতে পারেন না। লকডাউনে বাজার বন্ধ থাকায় তাঁর পোষ্য বিড়াল যে খাবার খায় সেটা তিনি সংগ্রহ করতে পারছিলেন না। তাঁর কোচির পশু হাসপাতালে যেতে হচ্ছিল তাঁকে।
সাত কেজির বিস্কুটের প্যাকেট কিনে আনতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর গাড়ি মাঝ পথে আটকে দেওয়া হয়। তারপরেই আদালত তাঁর আবেদন মেনে স্থানীয় প্রশাসনকে কোচির পশু হাসপাতালে যাওয়ার জন্য ওই ব্যক্তিকে অনুমতি দিতে বলেন।












Click it and Unblock the Notifications