লকডাউনে প্রধানমন্ত্রী গবির কল্যাণ যোজনা কতটা প্রাণদায়ী একনজরে

গোটা দেশে ২১ দিনের লকডাউনে গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে ১৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

গোটা দেশে ২১ দিনের লকডাউনে গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে ১৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে সরকার। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্নের সংস্থান। আগামি তিন মাস এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় প্রত্যাক পরিবার বিনামূল্যে ৫ কেজি চাল, আটা এবং ৫ কেজি ডাল পাবেন। লকডাউন পরিস্থিতিতে এই খাদ্য কী যথেষ্ট একটি পরিবারের পক্ষে? একনজরে দেখে নেওয়া যাক সত্যিটা।

 বিনামূল্যে চাল, আটা, ডাল

বিনামূল্যে চাল, আটা, ডাল

গোটা দেশে ২১ দিনের লকডউনে গোটা দেশে সবচেেয় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দিনমজুর, শ্রমিক, নিম্নমধ্যবিত্ত পরিবার। দিন আনি দিন খাই পরিবারের একদিনের অন্ন জোগার করতে দিন ভর ঘাম ঝড়াতে হয়। সেখানে ২১ দিন রোজগার হীন হয়ে পড়া না খেতে পেয়ে মৃত্যুর সামিল। সরকার এই ২১ দিন কাউকে অভুক্ত রাখতে চায় না। সেকারণেই ১৭০ হাজার কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। যে প্যাকেজে আগামি তিনমাস দেশের সব গরিব, মজদুর পরিবার ৫ কেজি চাল, ৫ কেজি আটা এবং ১ কেজি ডাল পাবেন।

 সরকারের প্যাকেজে খিদে মিটবে গরিবের

সরকারের প্যাকেজে খিদে মিটবে গরিবের

১৭০ হাজার কোটি টাকার প্যাকেজে যে অন্নের সংস্থান করা হয়েছে গরিব মানুষের জন্য একনজরে দেখলে তাতে গরিব পরিবারের খিদে মেটে না। কারণ ৫ সদস্যের পরিবানে মাসে চাল বা আটা লাগে ৫০ থেকে ৫৫ কেজি। ডাল লাগে ৪ থেকে ৫ কেজি। তাতে রেশনে তাঁরা ২ টাকা কিলো দরে প্রতি মাসে আটা এবং ৩ টাকা কিলো দরে প্রতি মাসে চাল পান। যাতে ৫ জনের পরিবারে ২৫ কেজির চাহিদা মেটে। বাকিটা তাঁরা আয় করে সংগ্রহ করে থাকেন। তাই আয় বন্ধ হয়ে গেলে বাকি ২৫ কেজি খাদ্যের যোজান দিতেই এই প্যাকেজ ঘোষণা। তাতে ৫ কেজি চাল বা আটা এবং ১ কেজি ডাল বিনা মূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এতে সারা মাসের অন্নের সংস্থান অনায়াসেই হয়ে যাবে ৫ সদস্যের পরিবারে। বাজার থেকে আর তাঁদের খাবার কিনতে হবে না।

জ্বালানির সংস্থান

জ্বালানির সংস্থান

শুধু খাদ্য শষ্যের সংস্থান করেনি সরকার জ্বালানির সংস্থানও করেছে। উজ্জালা যোজনার আওতায় ৮ কোটি গরিব পরিবারকে আগামি ৩ মাস বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এতে খাদ্য শষ্য পাওয়ার পরেও জ্বালানির জন্য টাকা সংগ্রহে বেরতে হবে না তাঁদের। ঘরে বসেই বিনামূল্যের রান্নার গ্যাস পাবেন ৮ কোটি গরিব পরিবার।

 ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি

১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি

মনরেগা প্রকল্পে ১০০ দিনের কাজের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। যার কারণে কাজ শুরু পরেও যে পরিমান টাকা তাঁরা হাতে পাবেন তাতে তাঁরা নিজেদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন। মজুরি ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হয়েছে। শুধু ১০০ দিনের মজদুরদের আয় বাড়ানোর কথা ভাবেনি সরকার। কৃষকদের কথাও চিন্তা করেছেন এই লকডাউনের পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কৃষিনিধি প্রকল্পের আওতায় যে ৬০০০ টাকা কিস্তিতে পাওয়ার কথা সেটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই ২০০০ টাকা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গরিব বিধবা এবং প্রবীণ নাগরিকদের কথা চিন্তা করে তাঁদের আগামি তিন মাসে ১০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এই টাকা যাতে কোনও দালালের হাতে না পড়ে সেকারণে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পড়ে যাবে। এক্ষেত্রে জনধন অ্যাকাউন্ট ব্যবহার করা হবে বলে জানিয়েছে সরকার।

শুধু অন্ন নয় ১৭০ হাজার কোটি টাকার প্যাকেজে একটি গরিব পরিবারের জীবন ধারণে সব ব্যবস্থাই করে দিয়েছে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+