নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হতেই একযোগে বিরোধিতা কংগ্রেস, তৃণমূলের; উত্তাল সংসদ

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় বিল পেশ হতেই উত্তাল হয়ে ওঠে সংসদ। প্রথমেই কংগ্রেসের তরফে বিলের বিরোধিতায় বলতে ওঠেন অধীর রঞ্জন চৌধুরী।

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় বিল পেশ হতেই উত্তাল হয়ে ওঠে সংসদ। প্রথমেই কংগ্রেসের তরফে বিলের বিরোধিতায় বলতে ওঠেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, 'আমরা ধর্মনিরপেক্ষ দেশে বাস করি, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া ঠিক নয়।' তিনি আরও বলেন, 'সংবিধানের ১৪ নম্বর ধারাকে আক্রমণ করা হচ্ছে এই বিলের মধ্য দিয়ে।'

অমিত শাহের জবাব

অমিত শাহের জবাব

এর জবাবে সংসদে কংগ্রেস সহ বিরোধীদের কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'এই বিল .০১ শতাংশও সংখ্যালঘুদের বিপক্ষে নয়। বিলের ওপর যাবতীয় প্রশ্নের জবাব দিতে আমি তৈরি।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের নিম্নকক্ষে বিলটি পেশ করার পর আলোচনা শুরু হয়ে যায়। বিলের তীব্র বিরোধিতা করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। বিলটি সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী বলে আখ্যা দিয়েছেন তিনি। বিলটির বিরোধিতা করেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ও।

সৌগত রায়ের বিরোধিতা

সৌগত রায়ের বিরোধিতা

বিলের বিরোধিতা করেন তৃণমূলের সৌগত রায়। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, 'এরা কী আমাকে মারবেন না কি? এটাই তো করতে পারেন আপনারা। আসুন মারুন।' এর আগে তিনি বলেন, 'অমিত শাহ এই সংসদে নতুন, তাই হয়ত তিনি সব নিয়ম যানেন না। এরপরেই বিজেপি সাংসদরা সোরগোল ফেলে দেন।'

কাশ্মীর প্রসঙ্গ টেনে আনেন সৌগত রায়

কাশ্মীর প্রসঙ্গ টেনে আনেন সৌগত রায়

সৌগত রায় কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার প্রসঙ্গ টেনে নিয়ে এসে বলেন, 'কয়েক মাস আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে আমরা দেশে এক বিধান আনব। তবে এই ক্ষেত্রে কী করে উত্তর-পূর্বের ষষ্ঠ তফসিল এলাকাগুলিকে বাদ দিয়ে এই আইন প্রনোয়ণ করা হবে? এই বিল অসাংবিধানিক ও বিভেদ সৃষ্টিকারী'

ষষ্ঠ তফসিল এলাকাগুলিকে বাদ দেওয়া হয় বিল থেকে

ষষ্ঠ তফসিল এলাকাগুলিকে বাদ দেওয়া হয় বিল থেকে

এর আগে উত্তর পূর্বের রাজ্যগুলির আশঙ্কা ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে নাগরিকত্ব সংশোধনী বিল লাগুর ক্ষেত্রে নির্দিষ্ট কতগুলি জায়গা বাদ রাখা হবে বলে জানিয়েছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় মন্ত্রিসভা যে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করেছে, তাতে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরামের ইনার লাইন পারমিটভুক্ত এলাকা এবং উত্তর পূর্বের ষষ্ঠ তফশিলভুক্ত এলাকাগুলিকে বাদ রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+