লাদাখ: পুরনো বন্ধু ভারতের সেনা, বায়ুসেনা প্রধানের সামনে এবার চিন সংহারের চ্যালেঞ্জ! প্রস্তুতি তুঙ্গে

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে পাড়কালীন সেনা প্রধান মুকুন্দ নরভানে ও বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস বাদুরিয়া বন্ধু ছিলেন। মূলত তাঁরা ছিলেন কোর্সমেট। এরপর কেটে গিয়েছে বহু বছর। আর এবার দুই সহপাঠীর সামনে একটাই বড় চ্যালেঞ্জ। চিন সংহার। কিভাবে চলছে ভারতের প্রস্তুতি দেখে নেওয়া যাক।

পূর্ব লাদাখে বায়ুসেনার তেজ

পূর্ব লাদাখে বায়ুসেনার তেজ

উল্লেখ্য, পূর্ব লাদাখ ঘিরে ক্রমেই রণসজ্জা তৈরি করছে ভারতীয় বায়ুসেনা। এয়ারফোর্স সি ১৭, ইলুশিন ৭৬, সি ১৩০ জে সুপারসনিকের মতো তাবড় যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে ভারতীয় বায়ুসেনা। লেহর সেনা বিমানঘাঁটিতে এই বিমানগুলি মোতায়েন করা রয়েছে।

 সেনা সূত্রের দাবি

সেনা সূত্রের দাবি

জানা যাচ্ছে, লাদাখে বায়ুসেনার কাছে হেডকোয়ার্টার থেকে যে সমস্ত নির্দেশ এসেছে, তার সমস্তটাই সম্পূর্ণ করা হয়েছে সেনার তরফে। বায়ুসেনা সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে রয়েছে বলে জানানো হয়েছে। এক বায়ুসেনা অফিসারের মতে এই প্রস্তুতির 'ফলাফল সকলেই দেখতে পাবেন।'

দুই সেনা প্রধানের বন্ধুত্ব

দুই সেনা প্রধানের বন্ধুত্ব

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এককালের সহপাঠী আর এস ভাদুরিয়া ও সেনা প্রধান মুকুলন্দ নরভানে যে কালের চাকার সঙ্গে একটা সময় সমান চ্যালেঞ্জের মুখে পড় বেন,তা কে জানত! কিন্তু পুরনো এই দুই ঘনিষ্ঠ বন্ধু এখন একযোগে চিনের চোখে চোখ রেখে লড়ার প্রস্তুতিতে রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, তাঁদের বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক এবার লড়াইয়ের ময়দানকেও জোড়ালো করবে।

জয়েন্ট অপারেশনে সেনার প্রস্তুতি

জয়েন্ট অপারেশনে সেনার প্রস্তুতি

লাদাখে কোনও রকমের আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হলে, তার মোকাবিলায় সেনা ও বায়ুসেনা একযোগে লড়ার প্রস্তুতি নিচ্ছে। একদিকে একের পর এক যুদ্ধট্যাঙ্ক ময়দানে মোতায়েন হচ্ছে, অন্যদিকে আকাশে উড়ছে চিনুকের মত হেলিকপ্টার। সিন্ধুনদের ওপর দিয়ে চিনুকের দর্পের উড়ানই বলে দিচ্ছে, লাদাখে চিন সংহারে কতটা প্রস্তুত সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+